Uttar Pradesh Road Accident: সজোরে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ল ২ বাইক আরোহী, লখনউ-বারানসি হাইওয়েতে মৃত্যু

বাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় গাড়ি। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন দুই মোটরসাইকেল আরোহী।

Uttar Pradesh Road Accident: সজোরে গাড়ির ধাক্কায় ছিটকে পড়ল ২ বাইক আরোহী, লখনউ-বারানসি হাইওয়েতে মৃত্যু
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

প্রতাপগড়, ২৭ মেঃ আবারও পথ দুর্ঘটনায় বলি হল দুই প্রাণ (Uttar Pradesh Road Accident)। গাড়ির সঙ্গে বাইকের জোর ধাক্কা। দুই বাইক আরোহীরই মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। শুক্রবার সন্ধ্যাবেলা লখনউ বারানসি হাইওয়েতে (Lucknow-Varanasi Highway) দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, পুরা গ্রামের কাছে বাইকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় গাড়ি। সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন দুই মোটরসাইকেল আরোহী।

দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে জানিয়ে দেন। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই গাড়ি ঘটনাস্থলে রেখেই পালিয়ে যান চালক। পলাতক গাড়ি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

মৃত দুই ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে। একজন প্রাইমারি স্কুল শিক্ষক রাজ বাহাদুর যাদব। বয়স ৫৮। অপরজন রাম বহাল যাদব। বয়স ৫৫। দুই মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

(The above story first appeared on LatestLY on May 27, 2023 10:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).