Uttar Pradesh Road Accident: ট্রাক-টেম্পোর মুখোমুখি ধাক্কা, মৃত ৫, আহত ১০
এক অনুষ্ঠান বাড়ি থেকে টেম্পো করে ফিরছিলেন একদল। উলটো দিক থেকে আসা ট্রাকটি সজোরে ধাক্কা মারে টেম্পোটিকে। উলটে যায় যাত্রী বোঝাই টেম্পো।
বারৈচ, ৫ মেঃ ট্রাক-টেম্পোর মুখোমুখি জোর সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু ৫ জনের। আহত হয়েছেন ১০ জন। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উত্তরপ্রদেশের বারৈচ জেলায় (Uttar Pradesh Road Accident)।
আরও পড়ুনঃ নির্মাণ সামগ্রী নিয়ে নেপালে ভেঙে পড়ল হেলিকপ্টার, অক্ষত পাইলট
এক অনুষ্ঠান বাড়ি থেকে টেম্পো করে ফিরছিলেন একদল। উলটো দিক থেকে আসা ট্রাকটি সজোরে ধাক্কা মারে টেম্পোটিকে। উলটে যায় যাত্রী বোঝাই টেম্পো। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।
আরও পড়ুনঃ চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ভোগ, কাটা পড়ল যাত্রীর পা, দেখুন সেই ভিডিয়ো
ট্রাক চালক এখনও নিখোঁজ।
পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath)।
(The above story first appeared on LatestLY on May 05, 2023 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

