Uttar Pradesh: সুইমিং পুলে ভাসছে রক্তাক্ত দেহ, বাড়ি থেকে উদ্ধার বিজেপি নেতার মরদেহ

শুক্রবার গলা অবধি নেশা করে বাড়ি ফিরেছিলেন নিশান্ত। মদের নেশায় কাবু হয়ে স্ত্রীকে বেধরক পিটিয়েছিলেন মদ্যপ স্বামী।

Uttar Pradesh: সুইমিং পুলে ভাসছে রক্তাক্ত দেহ, বাড়ি থেকে উদ্ধার বিজেপি নেতার মরদেহ
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

মিরাট, ১০ জুনঃ বাড়ি থেকে উদ্ধার স্থানীয় বিজেপি নেতার মৃতদেহ। মৃত যুব নেতার বুকে বন্দুকের গুলির ক্ষত। শনিবার সকালে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) মিরাটের গোবিন্দপুরি এলাকায় নিজের বাড়ি থেকে পাওয়া গেল স্থানীয় বিজেপি নেতা নিশান্ত গর্গের মরদেহ। আত্মহত্যা নাকি খুন! বিজেপির যুব মোর্চা নেতার মৃত্যুর পিছনে কী কারন রয়েছে তদন্তে উত্তরপ্রদেশ পুলিশ।

মৃত বিজেপি নেতার স্ত্রী সনিয়া পুলিশকে বলেন, শুক্রবার গলা অবধি নেশা করে বাড়ি ফিরেছিলেন নিশান্ত। মদের নেশায় কাবু হয়ে স্ত্রীকে বেধরক পিটিয়েছিলেন মদ্যপ স্বামী। শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরেই সনিয়ার বাপের বাড়ি। সেদিন রাতে নিশান্তের কাছে মার খেয়ে মাঝরাতে বাপের বাড়ি চলে যান সনিয়া। ভোর ৬টা ৩০ নাগাদ যখন তিনি শ্বশুরবাড়ি ফেরেন আর তখনই আকাশ ভেঙে পড়ল মাথায়।

সনিয়ার কথায়, ভোরবেলা বাড়ি ফিরে তিনি দেখান, বাড়ির সুইমিং পুলে ভাসছে রক্তাক্ত নিশান্তদের দেহ। বুকে রয়েছে বন্দুকের গুলির ক্ষত। স্বামীকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে যান সনিয়া। মৃতদেহের পাশে পড়ে থাকা বন্দুকটি তিনি সরিয়ে রাখেন। যদিও পড়ে সেই কথা পুলিশের কাছে জানান সনিয়া। কিন্তু বিজেপি নেতার কাছে বন্দুক কোথা থেকে এল সেই বিষয়ে পুলিশকে কিছু জানায়নি মৃত বিজেপি নেতা নিশান্ত গর্গের স্ত্রী সনিয়া। উত্তর

 

(The above story first appeared on LatestLY on Jun 10, 2023 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).