Uttar Pradesh: স্বামীর সঙ্গে মিলে প্রাক্তনকে খুন করলেন স্ত্রী 

তাঁর সঙ্গে বিয়ের আগে পদ্মাবতীর সঙ্গে সম্পর্ক ছিল গঙ্গার। কিন্তু সেই সম্পর্ক ছিন্ন করে প্রদীপকে বিয়ে করেছিলেন পদ্মাবতী।

Uttar Pradesh: স্বামীর সঙ্গে মিলে প্রাক্তনকে খুন করলেন স্ত্রী 
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

সুলতানপুর, ২৪ এপ্রিলঃ স্বামী এবং স্ত্রী মিলে খুন করলেন এক ব্যক্তিকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সুলতানপুর জেলায় দম্পতির বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। দীর্ঘ দিন ধরেই নাকি অভিযুক্ত ব্যক্তির স্ত্রীকে নানা ভাবে হেনস্থা করছিলেন মৃত ব্যক্তি। দম্পতি মিলে জোট করে ব্যক্তিকে খুনের পরিকল্পনা করেন।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানায়, অভিযুক্ত দম্পতির নাম প্রদীপ নিসাদ এবং পদ্মাবতী। মৃত ব্যক্তির নাম গঙ্গা প্রসাদ চুবে। প্রদীপের স্ত্রীকে বহুদিন থেকেই বিরক্ত করছিলেন গঙ্গা। শনিবার ভোর রাতে পদ্মাবতীর বাড়ির সামনে গিয়ে তাঁকে ফোন করেন গঙ্গা প্রসাদ। ফোন তোলেন প্রদীপ। স্ত্রীকে ঘুম থেকে তুলে বাড়ি থেকে বেরিয়ে গঙ্গা প্রসাদকে বেধড়ক মারধর করে দুজন। এরপর তাঁকে কুপিয়ে খুন করেন দম্পতি।

গঙ্গা প্রসাদের মৃত্যু রহস্য তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে প্রদীপ এবং পদ্মাবতীকে। পুলিশকে প্রদীপ জানায়, তাঁর সঙ্গে বিয়ের আগে পদ্মাবতীর সঙ্গে সম্পর্ক ছিল গঙ্গার। কিন্তু সেই সম্পর্ক ছিন্ন করে প্রদীপকে বিয়ে করেছিলেন পদ্মাবতী। বিয়ের পর থেকে তাঁর স্ত্রীকে মাঝে মধ্যেই বিরক্ত করতেন গঙ্গা।

(The above story first appeared on LatestLY on Apr 24, 2023 10:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).