UGC Twitter Account Hacked: ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের টুইটার অ্যাকাউন্ট হ্য়াক, বদলে দেওয়া হল প্রোফাইল পিকচার

এবার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (University Grants Commission)-র টুইটার অ্যাকাউন্ট (Official Twitter Account) হ্য়াক (Hack) করা হল। এনিয়ে গত ২ দিনে তিনটি সরকারি টুইটার অ্যাকাউন্ট টার্গেট করল হ্য়াকাররা। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট (Uttar Pradesh Chief Minister’s Office) ও ইন্ডিয়া মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্টের (India Meteorological Department) টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

UGC Twitter Account Hacked: ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের টুইটার অ্যাকাউন্ট হ্য়াক, বদলে দেওয়া হল প্রোফাইল পিকচার
UGC India's Twitter Account Hacked (Photo: Twitter)

নতুন দিল্লি, ১০ এপ্রিল: এবার ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (University Grants Commission)-র টুইটার অ্যাকাউন্ট (Official Twitter Account) হ্য়াক (Hack) করা হল। এনিয়ে গত ২ দিনে তিনটি সরকারি টুইটার অ্যাকাউন্ট টার্গেট করল হ্য়াকাররা। এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট (Uttar Pradesh Chief Minister’s Office) ও ইন্ডিয়া মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্টের (India Meteorological Department) টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

রবিবার ইউজিসি-র টুইটার হ্যান্ডেলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অপ্রাসঙ্গিক তথ্যের সঙ্গে একাধিক টুইট করা হয় ওই অ্যাকাউন্ট থেকে। বিশ্বজুড়ে বহু ব্যবহারকারীকে সেই সব টুইটে ট্যাগও করা হয়। টুইটার হ্যান্ডেলের প্রোফাইল পিকচার বদলে একটি কার্টুন ছবি লাগিয়ে দেওয়া হয়। আরও পড়ুন: Earthquake In Nicobar Islands: সাত সকালে নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প, কম্পনের মাত্রা ৪.৯

শুক্রবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট (ইউপি সিএমও) সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল। শনিবার, ইন্ডিয়ান মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্টের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয়। হ্যাকাররা অনেকগুলি টুইট করে ওই অ্যাকাউন্ট থেকে। কয়েকঘণ্টা পরে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়।

(The above story first appeared on LatestLY on Apr 10, 2022 09:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).