Durgapur: গ্য়াস কারখানার বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহতরা ভর্তি হাসপাতালে
সর্বভারতীয় একটি গ্যাস উত্তোলক সংস্থার কারখানায় বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত তিনজন।
সর্বভারতীয় একটি গ্যাস উত্তোলক সংস্থার কারখানায় বর্জ্য মিশ্রিত জলে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। আহত তিনজন। তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। মঙ্গলবার সকালেে এমনই একটি ঘটনা ঘটল vর (Durgapur) ফরিদপুর থানা এলাকার পারুলিয়ায়। মৃত শ্রমিকদের মধ্যে একজন কাঁকসার জামবনের বাসিন্দা বছর ২৫-এর আকাশ বাদ্যকর। এবং অপরজন মালদার বাসিন্দা অনুপ সরকার, বয়স ২৬। গোটা ঘটনা ঘিরে বেশ ভালোই শোড়গোল পড়েছে এলাকায়। কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে এলাকাবাসীরা।
গ্যাস উত্তোলন করতে গিয়ে বিপত্তি
জানা যাচ্ছে, এদিন সকালে কারখানার ২৪২ নম্বর পিটে কাজ করছিলেন ওই ৫ শ্রমিক। গ্যাস উত্তোলনের সময় আচমকাই অসাবধানতার কারণে পাশে থাকা বর্জ্য পদার্থের জলে পড়ে যায় তাঁরা। তারপর কর্মী ও এলাকাবাসীদের সাহায্যে ৫ জনকে উদ্ধার করে প্রথমে শোভাপুর সংলগ্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওযা হয়, সেখানে চিকিৎসকরা আকাশ ও অনুপকে মৃত বলে ঘোষণা করেন।
আহতরা ভর্তি হাসপাতালে
অন্যদিকে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শোভাপুরের হাসপাতাল থেকে তড়িঘড়ি বিধাননগরে একটি সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ইতিমধ্যেই এই ঘটনার ভিত্তিতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
(The above story first appeared on LatestLY on Jan 28, 2025 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

