Chhattisgarh: বিজাপুরের জঙ্গলে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি অভিযানে খতম দুই মাওবাদী, উদ্ধার অস্ত্র
ফের ছত্তিশগড়ে সিআরপিএফের তল্লাশি অভিযানে খতম হল দুই । জানা যাচ্ছে, শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে বাস্তার ডিভিশনের বিজাপুর জেলার জঙ্গলে যায় কেন্দ্রীয় বাহিনীর দল।
ফের ছত্তিশগড়ে সিআরপিএফের তল্লাশি অভিযানে খতম হল দুই । জানা যাচ্ছে, শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে বাস্তার ডিভিশনের বিজাপুর জেলার জঙ্গলে যায় কেন্দ্রীয় বাহিনীর দল। জানা যাচ্ছে উসুর-বাসাগুদা-পামেদ-তাররেম এলাকার রেখাপল্লী-কোমাঠপল্লী জঙ্গলে (Rekhapalli-Komathpalli Forest) তল্লাশি চালাতে গেলে বেলা ১১টা নাগাদ তাঁদের লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। তারপরেই গোটা এলাকা ঘিরে তাঁদের ওপর পাল্টা গুলি চালায় সিআরপিএফ জওয়ানরা। বেশ কয়েকঘন্টা ধরে গুলি বিনিময়ের পর অবশেষে দুজন মাওবাদী মারা যায় ও বাকিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। মৃতদের থেকে উদ্ধার হয়েছে দুটি এসএলআর, বেশ কয়েকটি ম্যাগজিন ও কার্তুজ।
Chhattisgarh: Two Maoists killed in encounter in Bijapur, arms and ammunition recovered
Read @ANI Story | https://t.co/J4gv4AQYCN#Chattisgarh #Maoists #NaxalAttack #Bijapur pic.twitter.com/5WQy83z2Nv
— ANI Digital (@ani_digital) November 8, 2024
(The above story first appeared on LatestLY on Nov 08, 2024 11:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

