Karnataka Shocker: সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ায় আত্মহত্যার পথ বেঁছে নিলেন গৃহবধূ ও যুবক
সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ায় কর্ণাটকের এক যুবক ও গৃহবধূ আত্মহত্যা করলেন।
কর্ণাটক: সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি ভাইরাল হওয়ায় কর্ণাটকের (Karnataka) এক যুবক ও গৃহবধূ আত্মহত্যা (Suicide) করলেন। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মাইসুরু জেলার হুনসুর শহরে। বুধবার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা হলেন ২৮ বছর বয়সী শ্রুতি এবং ২০ বছর বয়সী মুরালি।
পুলিশ সূত্রে আরও খবর, মুরালি এবং শ্রুতি বন্ধু ছিলেন, মুরালি তাঁর বন্ধু শ্রুতি সঙ্গে একটি ছবি তুলেছিলেন। এপর ছবিটি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি জানাজানি হয় এবং শ্রুতি ও মুরলির পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। আরও পড়ুন: Bihar : বিহারে গাড়ির ধাক্কায় মৃত্যু ১ পুলিশ ইন্সপেক্টরের, গ্রেফতার ১
এই ঘটনায় শ্রুতি ভয় পেয়ে তাঁর বাড়িতে আত্মহত্যা করেন, তারপর মুরালিও আত্মহত্যা করেন। তাঁদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল কিনা তা এখনও জানা যায়নি। উভয় পরিবারই হুনসুর থানায় অভিযোগ ও পাল্টা অভিযোগ দায়ের করেছে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।
(The above story first appeared on LatestLY on Dec 20, 2023 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

