Kunal Ghosh: মমতার প্রস্তাব মেনেই গড়তে হবে বিরোধী ঐক্য, কংগ্রেসকে বার্তা কুণাল ঘোষের
দেশব্যাপী বিরোধী ঐক্য গড়তে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই চলতে হবে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসকে এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
কলকাতা: দেশব্যাপী বিরোধী ঐক্য (Opposition mechanism) গড়তে তুলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব (Mamata Banerjee's proposal) মেনেই চলতে হবে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসকে (Congress) এই বার্তাই দিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র (spokesperson) কুণাল ঘোষ (Kunal Ghosh)।
শনিবার এপ্রসঙ্গে তিনি বলেন, "২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনের পাশাপাশি একাধিক রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (WB CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই বৈজ্ঞানিক পদ্ধতিতে বিরোধী ঐক্য গড়ে তুলতে হবে। আশাকরি কংগ্রেস বিষয়টি বুঝবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন বিরোধী দলগুলিকে নিয়ে একটি কো-অর্ডিনেশন টিম তৈরি করার। বিশেষ করে বিজেপিশাসিত (BJP-ruled) রাজ্যগুলিতে যৌথভাবে অনুষ্ঠান করার। কিন্তু, কংগ্রেস এই প্রস্তাবে সাড়া দেয়নি। তারা একাই পথ চলার চেষ্টা করছে।"
শনিবার সকালেই টানা ২৩ ঘণ্টার জেরার পর শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা কুন্তল ঘোষ। এই বিষয়ে প্রশ্ন করা হলে কুণাল ঘোষ বলেন, "আইন (Law) তার নিজের পথে চলবে। এসএসসি (SSC) দুর্নীতিতে অভিযুক্ত প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের কাগজপত্র উদ্ধার হয়েছিল। কিন্তু, দিলীপ ঘোষ বিজেপি নেতা বলে তাঁকে গ্রেফতার করা হয়নি। বিজেপি সিবিআই (CBI) ও ইডি (ED)-কে ব্যবহার করে তৃণমূলকে বদনাম (malign) করতে চাইছে।"
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)