Tilak Verma. (Photo Credits: X)

INDIA A Squad: জল্পনা ছিল। কিন্তু হল না। অস্ট্রেলিয়া এ দলের (Australia A) বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় এ দলের হয়ে খেলছেন না রোহিত শর্মা ও বিরাট কোহল। এ দিন অজি এ দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় এ দলের  নাম ঘোষিত হল। অজিদের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় এ দলকে দুজন নেতৃত্ব দেবেন। প্রথম ওয়ানডে-তে রজত পতিদার (Rajat Patidar) আর সিরিজের শেষ দুটি ম্যাচে তিলক ভর্মা (Tilak Varma)। ইউএইতে এশিয়া কাপ সেরে ফিরেই ভারতীয় এ দল-কে ওয়ানবডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে নেতৃত্ব দেবেন তিলক। তিলকের পাশাপাশি এশিয়া কাপ শেষ করে ভারতীয় এ স্কোয়াডে যোগ দেবেন অভিষেক শর্মা, আর্শদীপ সিং ও হর্ষিত রানা। প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হবে এশিয়া কাপের ফাইনাল। সেখানে ভারতীয় এ দলের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর, কানপুরে।

উইকেটকিপার-ব্যাটার হিসাবে আছেন অভিষেক পোড়েল ও  প্রভসিমরণ

অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সেই ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচ ৩ ও ৫ অক্টোবর। তিলকের অনুপস্থিতিতে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন রজত পতিদার। বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল-কে স্কোয়াডে রাখা হয়েছে। স্কোয়াডে রয়েছেন রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরণ সিং-দের মত প্রতিশ্রুতিমান আইপিএল তারকাদের। অস্ট্রেলিয়া সিরিজের আগে এ দলের হয়ে ভাল খেললে সুযোগ থাকছে জাতীয় দলের হয়ে খেলার।

প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় এ দলের স্কোয়াড:

রজত পতিদার (অধিনায়ক), প্রভসিমরণ সিং (উইকেটকিপার), রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেদগে, ভিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনিত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটকিপার), প্রিয়াংশু আরিয়া, সিমরজিত সিং।

দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ভারতীয় এ দলের স্কোয়াড:

তিলক ভর্মা (অধিনায়ক), রজত পতিদার (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, প্রভসিমরণ সিং (উইকেটকিপার), রিয়ান পরাগ, আয়ুষ বাদোনি, সূর্যাংশ শেদগে, ভিপরাজ নিগম, নিশান্ত সিন্ধু, গুরজাপনিত সিং, যুধবীর সিং, রবি বিষ্ণোই, অভিষেক পোড়েল (উইকেটকিপার),হর্ষিত রানা, আর্শদীপ সিং।

ভারতীয় এ ও অস্ট্রেলিয়া এ দলের ওয়ানডে সিরিজের সূচি

প্রথম ম্যাচ- ৩০ সেপ্টেম্বর, দ্বিতীয় ম্য়াচ- ৩ অক্টোবর, তৃতীয় ম্যাচ-৫ অক্টোবর

India A squad for the 1st one-day match: Rajat Patidar (Captain), Prabhsimran Singh (WK), Riyan Parag, Ayush Badoni, Suryansh Shedge, Vipraj Nigam, Nishant Sindhu, Gurjapneet Singh, Yudhvir Singh, Ravi Bishnoi, Abhishek Porel (WK), Priyansh Arya, Simarjeet Singh.

India A squad for 2nd and 3rd one-day: Tilak Varma (Captain), Rajat Patidar (VC), Abhishek Sharma, Prabhsimran Singh (WK), Riyan Parag, Ayush Badoni, Suryansh Shedge, Vipraj Nigam, Nishant Sindhu, Gurjapneet Singh, Yudhvir Singh, Ravi Bishnoi, Abhishek Porel (WK), Harshit Rana, Arshdeep Singh.