UP Shocker: 'আমার সঙ্গে হোটেলে যাবি?' ৭ বছরের শিশুকে কুপ্রস্তাব শিক্ষকের
এই ধরনের ঘটনাকে ঘিরে অন্যান্য অভিভাবক ও পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
নয়াদিল্লিঃ এবার প্রকাশ্যে স্কুল (School) শিক্ষকের কুকীর্তি। সাত বছর বয়সি ছাত্রীকে কাছে ডেকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পরিক্ষিতগড়ে। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার শিক্ষক। শুরু তদন্ত।পুলিশ সূত্রে খবর,ধৃত শিক্ষকের নাম অনুরাগ। পেশায় স্কুল শিক্ষক তিনি। অভিযোগ, ওই স্কুলেই পড়ত সাত বছরের শিশু। সম্প্রতি ক্লাস চলাকালীন তাকে ডাকেন অভিযুক্ত শিক্ষক। হাত ধরে তাকে বলেন, "আমার সঙ্গে হোটেলে যাবি?" ভয়ে না বলে পালিয়ে আসে শিশু। প্রস্তাব প্রত্যাখ্যান করার শিশুকে হুমকি পর্যন্ত দেন ওই শিক্ষক।+ এরপর বাড়ি ফিরে মা-বাবাকে সবটা জানায় সে। এরপরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। নাবালিকা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া ও হুমকির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্কুলের তরফে। এই ধরনের ঘটনাকে ঘিরে অন্যান্য অভিভাবক ও পড়ুয়াদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
'আমার সঙ্গে হোটেলে যাবি?' ৭ বছরের শিশুকে কুপ্রস্তাব শিক্ষকের
🚨 Teacher pressures Class 7 girl to accompany him to OYO hotel in UP, arrested #miscellaneous
🚨 Data showing 7.8% GDP growth hard slap of reality for Rahul: BJP #national #politics pic.twitter.com/NpvCBIxPIX
— Buzz Indica (@buzz_indica) August 30, 2025
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

