Suchana Seth: বাবার সঙ্গে কথার কয়েক ঘণ্টার মধ্যে খুন, কাশির ওষুধ খাইয়ে ছেলেকে শেষ করে সূচনা?

২০২০ সালে সূচনা শেঠ এবং ভেঙ্কট রমন বিবাহ বিচ্ছেদের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন। ১০ বছরের সংসার জীবনের ইতি করে সূচনা এবং ভেঙ্কট রমন বিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদ হলেও, ছেলের সঙ্গে ভেঙ্কট দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন বলে জানায় আদালত।

Suchana Seth: বাবার সঙ্গে কথার কয়েক ঘণ্টার মধ্যে খুন, কাশির ওষুধ খাইয়ে ছেলেকে শেষ করে সূচনা?
Suchana Seth (Photo Credits: X)

পানাজি, ১০ জানুয়ারি: বেঙ্গালুরু (Bengaluru) সিইও সূচনা শেঠের ছেলের খুনের ঘটনায় এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। সূত্রের খবর, ৭ জানুয়ারি নিজের ছেলের সঙ্গে কথা বলেন সূচনার (Suchana Seth) প্রাক্তন স্বামী ভেঙ্কট রমন। ইন্দোনেশিয়া থেকে ভিডিয়ো কলের মাধ্যমে ছেলের সঙ্গে কথা বলেন ভেঙ্কট। বাবার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার পর চরম পরিণতি নেমে আসে ওই বছর চারের খুদের জীবনে।

২০২০ সালে সূচনা শেঠ এবং ভেঙ্কট রমন বিবাহ বিচ্ছেদের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হন। ১০ বছরের সংসার জীবনের ইতি করে সূচনা এবং ভেঙ্কট রমন বিচ্ছেদের পথে হাঁটেন। বিচ্ছেদ হলেও, ছেলের সঙ্গে ভেঙ্কট দেখা করতে পারবেন, কথা বলতে পারবেন বলে জানায় আদালত। সেই অনুযায়ী, ৭ জানুয়ারি ছেলের সঙ্গে ভিডিয়ো কলের মাধ্যমে কথা বলেন ভেঙ্কট।

আরও পড়ুন: Suchana Seth: বেঙ্গালুরু সিইও সূচনা শেঠের ছেলের মৃত্যু কীভাবে? ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

জানা যাচ্ছে, বিচ্ছেদের পর থেকে সূচনা শেঠ এবং ভেঙ্কট রমন পৃথক থাকতে শুরু করেন। ছেলের খুনের সময় বাবা বিদেশে ছিলেন। ফলে এখনও পর্যন্ত এ বিষয়ে ভেঙ্কট রমনের তরফে কোনও মন্তব্য শোনা যায়নি। তবে তদন্তে দেখা যায়, সূচনা শেঠ গোয়ার ক্যান্ডোলিম সৈকতের যে হোটেলে ছিল, সেই ঘর থেকে বেশ কিছু ফাঁকা কাশির ওষুধের শিশির রয়েছে। অর্থাৎ খুনের আগে সূচনা ছেলেকে কাশির ওষুধ খাওয়াতে পারে বলেও মনে করছে পুলিশ।

(The above story first appeared on LatestLY on Jan 10, 2024 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).