Mumbai Shocker: তরুণীদের নামে ফেক প্রোফাইল তৈরি করে অশ্লীল চ্যাট করার প্রস্তাব, গ্রেফতার নিরাপত্তারক্ষী
এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ মেয়েদের নামে একাধিক ফেক প্রোফাইল(Fake Profile)। ভুয়ো ছবি (Fake Photo) দেখিয়ে হুমকি। ছবি মুছে ফেলার নামে ভয় দেখিয়ে ফোনে অশ্লীল চ্যাট (Chat)করতে বাধ্য করার অভিযোগ উঠল এক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে (Mumbai)। অভিযুক্তের নাম শুভম কুমার মনোজ প্রসাদ সিং। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ফেক অ্যাকাউন্ট রয়েছে তার। সেই সমস্ত অ্যাকাউন্ট থেকে মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেন তিনি। সেই রিকোয়েস্ট গ্রহণ না করলেই ওই তরুণীদের নামে ফেক অ্যাকাউন্ট খুলতেন তিনি। তরুণীদের অশ্লীল ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন তিনি। এরপর সেই ছবি ডিলিট করে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীদের হুমকি দিতে থাকেন। ছবি মুছে দেওয়ার দাবিতে তাঁর সঙ্গে অশ্লীল চ্যাট করার জন্য বাধ্য করতেন তিনি।
তরুণীদের অশ্লীল চ্যাট করতে বাধ্য করার অপরাধে গ্রেফতার নিরাপত্তারক্ষী
এবার ১৯ বছরের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে নেমে জানা যায়, এরকম একাধিক তরুণীকে হুমকি দিয়ে অশ্লীল চ্যাট করতে বাধ্য করেছেন তিনি। জানা গিয়েছে, এই ব্যক্তির নামে ১০০ টিরও বেশি মেইল আইডি রয়েছে। সেগুলির মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলত সে। সম্প্রতি কান্দিভালির এক ১৯ বছরের পড়ুয়া দেখেন তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় তিনটি ফেক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্টগুলি রিপোর্ট করতেই ওই ব্যক্তি যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এরপর ওই অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার নামে ফোনে অশ্লীল চ্যাট করার প্রস্তাব দেওয়া হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তরুণীদের নামে ফেক প্রোফাইল তৈরি করে অশ্লীল চ্যাট করার প্রস্তাব, গ্রেফতার নিরাপত্তারক্ষী
Mumbai: Tech-Savvy Security Guard Forces Women To Engage in Virtual Sex for Deleting Their Morphed Obscene Photos From Fake Instagram Profiles, Arrested#Mumbai #Bengaluru #Instagram #FakeProfiles #VirtualSex
— LatestLY (@latestly) June 18, 2025
Read: https://t.co/Imv79cAIks
— LatestLY (@latestly) June 18, 2025
(The above story first appeared on LatestLY on Jun 18, 2025 09:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

