Sakinaka Rape-Murder Case: মুম্বইয়ের সাকিনাকায় তরুণীকে ধর্ষণ, খুনে অপরাধীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের
সাকিনাকায় ওই তরুণীকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তা দিল্লির নির্ভয়াকাণ্ডের মতই ভয়াবহ বলে মন্তব্য করেন বিচারক। সোমবার মোহন চৌহানকে দোষী সাব্যস্ত করে মুম্বইয়ের আদালত। দোষী সাব্যস্ত হওয়ার পর আজ ছিল সাজা ঘোষণার দিন।
মুম্বই, ২ জুন: তরুণীকে ধর্ষণ (Rape) এবং খুনের (Murder) অপরাধে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দিল মুম্বইয়ের নগর দায়রা আদালত। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে মুম্বইয়ের সাকিনাকায় বছর ৩২-এর এক তরুণীকে ধর্ষণের পর খুনের অভিযোগ ওঠে মোহন চৌহান নামে বছর ৪৫-এক ব্যক্তির বিরুদ্ধে। সাকিনাকায় ওই তরুণীকে ধর্ষণ এবং খুনের অপরাধেই মৌহন চৌহানকে বৃহস্পতিবার ফাঁসির সাজা দেওয়া হয় মুম্বইয়ের আদালতের তরফে।
শুধু তাই নয়, সাকিনাকায় (Sakinaka) ওই তরুণীকে যেভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে, তা দিল্লির নির্ভয়াকাণ্ডের মতই ভয়াবহ বলে মন্তব্য করেন বিচারক।
আরও পড়ুন: KK Dies: কেকের মৃত্যুতে তদন্তের দাবি, শাহকে চিঠি বিজেপি সাংসদ সৌমিত্র খানের
সোমবার মোহন চৌহানকে দোষী সাব্যস্ত করে মুম্বইয়ের আদালত। দোষী সাব্যস্ত হওয়ার পর আজ ছিল সাজা ঘোষণার দিন। সাজা ঘোষণার সময়ই অপরাধী মোহন চৌহানকে ফাঁসির শাস্তি দেয় মুম্বইয়ের আদালত।
(The above story first appeared on LatestLY on Jun 02, 2022 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

