Lucknow Shocker: লখনউ শহরে সমকামী পুরুষদের বডি ম্যাসাজ দেওয়ার নামে হাজার হাজার টাকা লুঠ, গ্রেফতার ৪ জন
অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় ডেটিং অ্যাপের মাধ্যমে সমকামী পুরুষদের টার্গেট করত।
উত্তরপ্রদেশ: লখনউ শহরে সমকামী (Same Sex)-দের বডি ম্যাসাজ (Body Massage) দেওয়ার নামে হাজার হাজার টাকা লুঠ। দলের চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে লখনউ পুলিশ (Lucknow Police)। গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন, রোশন পাঠক (২৮), শুভম রাজ (২৫), মহম্মদ ফিরদৌস (৩০) এবং মহম্মদ ফয়জল (২৮), সকলেই পাটনার বাসিন্দা।
সম্প্রতি এক সমকামী ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বিভূতি খন্ডের একটি হোটেলে কিছু লোক তাঁকে মারধর করে, পাশাপাশি তাঁর থেকে ৮০০০০ টাকা ও তাঁর ফোন ছিনিয়ে নেয়। ভুক্তভোগী পুলিশকে আরও জানান, তিনি হোটেলের রুমে পৌঁছালে, রুমের চারজন লোক টাকা চাইতে শুরু করে, হুমকি দিয়ে যে তাঁরা তার যৌন প্রবৃত্তি জনসমক্ষে প্রকাশ করবে। যখন সে টাকা দিতে অস্বীকার করে, তখন তারা তাঁকে মারধর করে এবং জোর করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে। তারপর তার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ভারতীয় দণ্ডবিধির ধারা ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) এবং ৩৮৪ (চাঁদাবাজি) এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়। তারপরই বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর পুলিশ তদন্ত শুরু করে। তবে চারজনকে গ্রেফতারের পর ৩৯২ ও ৪১১ ধারা যুক্ত করা হয়। আরও পড়ুন: Online gaming Firms Issued Show Cause Notices: ১ লক্ষ ৫১ কোটি টাকার কর ফাঁকি, অনলাইন গেমিং সংস্থাগুলিকে শো কজ নোটিশ কেন্দ্রের
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় ডেটিং অ্যাপের মাধ্যমে সমকামী পুরুষদের টার্গেট করত। সমকামীদের বডি ম্যাসাজ দেওয়ার প্রস্তাব দিয়ে প্ররোচিত করত।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, নাকা থানায় এই বিষয়ে আরও একটি মামলায় দায়ের হয়, সমকামী ভুক্তভোগীকে হোটেল রুমে ডাক হয় সেখানে তাঁকে ভয় দেখিয়ে তাঁর এটিএম কার্ড, ক্রেডিট কার্ড এবং পিন নম্বর নিয়ে নেয়।
(The above story first appeared on LatestLY on Dec 06, 2023 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

