Rashami Desai In Bharat Jodo Yatra: রাহুলের হাতে হাত দিয়ে ভারত জড়ো যাত্রায় হাঁটলেন রেশমি দেশাই

Rashami Desai In Bharat Jodo Yatra: রাহুলের হাতে হাত দিয়ে ভারত জড়ো যাত্রায় হাঁটলেন রেশমি দেশাই
Rashami Desai, Rahul Gandhi, Akansha Sharma (Photo Credit: Twitter)

রাহুল গান্ধীর ‘ভারত জড়ো যাত্রা’য় (Bharat Jodo Yatra) একে একে জুড়ছেন বিনোদন জগতের বহু মানুষই। বলিউড অভিনেত্রী পূজা ভাট (Pooja Bhatt), রিতেশ দেশমুখকে (Riteish Deshmukh) দেখা গিয়েছিল কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য় সামিল হয়ে রাহুলের পায়ে পা মিলিয়েছিলেন। অভিনেত্রী রিয়া সেনকেও (Riya Sen) কংগ্রেস নেতার পদযাত্রায় সঙ্গী হতে দেখা গিয়েছে। এবার জুড়লেন ইন্ডাস্ট্রির আরও দুই তারকা। জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই (Rashami Desai) এবং আকাঙ্ক্ষা শর্মাকে হাটতে দেখা গেল রাহুলের পাশে।

শনিবার ‘ভারত জড়ো যাত্রা’য় (Bharat Jodo Yatra) সামিল হয়েছিলেন রেশমি এবং আকাঙ্ক্ষা। রাহুলের হাতে হাত দিয়ে হেঁটেছেন কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’য়। সেই ছবি শেয়ার করেছেন রেশমি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। সঙ্গে লিখেছেন, “ভীষণ সুন্দর এবং সহজ একটা ভাবনা। কিন্তু বাস্তবায়িত করা খুবই কঠিন”।

প্রসঙ্গত, ৭ সেপ্টেম্বর ২০২২ শুরু হয়েছে কংগ্রেসের ‘ভারত জড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra)। এই যাত্রার উদ্দেশ, জনগণকে একত্রিত্র করা। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছে যাত্রা। ৭ নভেম্বর পদযাত্রা প্রবেশ করে মহারাষ্ট্রে। কাশ্মীর পর্যন্ত পৌঁছানোর লক্ষ্য নিয়েই এই ‘ভারত জোড়ো যাত্রা’য় নেমেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইতিমধ্যেই সমর্থন পেয়েছেন হাজার হাজার মানুষের।

(The above story first appeared on LatestLY on Nov 20, 2022 03:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).