Priyanka Chopra Observes Karwa Chauth: স্বামী নিকের মঙ্গল কামনায় লস অ্যাঞ্জলসে করবা চৌথ পালন প্রিয়াঙ্কা চোপড়ার, দেখুন ছবি
প্রবাসে স্বামীর সঙ্গে ঘরকন্যা করলেও দেশীয় পরম্পরা ঐতিহ্য ভোলেননি বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মার্কিন মুলুক থেকেই তাই চাঁদ দেকে স্বামী নিক জোনাসের হাতে উপবাস ভঙ্গ করলেন এই প্রতিভাবান অভিনেত্রী। পালন করলেন করবা চৌথ। ২০১৮-র ডিসেম্বরে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়। এনিয়ে দ্বিতীয়বার করবা চৌথ পালন করলেন পিগি চপস। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসে এই সেলেব দম্পতির বাস। গতকাল করবা চৌথ পালনের পরেই সেই আবেগমথিত ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন অভিনেত্রী। স্বামী নিক জোনাসের সুস্থতা কামনা করেই এই করবা চৌথ পালন প্রিয়াঙ্কার।
প্রবাসে স্বামীর সঙ্গে ঘরকন্যা করলেও দেশীয় পরম্পরা ঐতিহ্য ভোলেননি বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মার্কিন মুলুক থেকেই তাই চাঁদ দেকে স্বামী নিক জোনাসের হাতে উপবাস ভঙ্গ করলেন এই প্রতিভাবান অভিনেত্রী। পালন করলেন করবা চৌথ। ২০১৮-র ডিসেম্বরে নিকের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে হয়। এনিয়ে দ্বিতীয়বার করবা চৌথ পালন করলেন পিগি চপস। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জলসে এই সেলেব দম্পতির বাস। গতকাল করবা চৌথ পালনের পরেই সেই আবেগমথিত ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন অভিনেত্রী। স্বামী নিক জোনাসের সুস্থতা কামনা করেই এই করবা চৌথ পালন প্রিয়াঙ্কার। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, “নিক জোনাস তোমায় ভালবাসি।”
ছবিতে দেখা যাচ্ছে, নুডল স্ট্র্যাপ ব্লাউজের সঙ্গে লাল রঙের শাড়ি পরেছেন প্রিয়াঙ্কা। এবং বলিউড মুভির রোম্যান্টিক কাপলের পোজে ছবি তুলে তা পোস্ট করেছেন। অ্যামাজন প্রাইমের জন্যে একটি ড্যান্স সো তরি করচেন নিক প্রিয়াহ্কা জুটি। মূলত ভারতীয় সংগীতকে বেস করেই তা তৈরি হচ্ছে। ভারতীয় বিয়ের যে সংগীত পরম্পরা তাই দেখানো হবে এই শোয়ে। নিজেদের বিয়ের সংগীত খুব ভাল লেগেছিল এই সেলেব কাপলের। সেই থেকেই অনুপ্রেরণা নিয়ে এমন শো তৈরির ভাবনা চিন্তা শুরু করেন দুজনে। কাজ অনেকটা এগোলেও এখনই তা রিলিজ হবে না। কারণ মহামারী করোনার কারণে সব শুটিং সম্পূর্ণ হয়নি। আরও পড়ুন-Mysterious Radio Signal: মহাবিশ্বে ফের আলোড়ন, আমাদের গ্যালাক্সি থেকে আসছে রহস্যজনক রেডিও সিগন্যাল!
View this post on Instagram
এবার প্রিয়াঙ্কাকে দেখা যাবে, নেটফ্লিক্স ফিল্ম ‘দ্য হোয়াইট টাইগারে’। The Matrix 4-এও অভিনয় করছেন তিনি। কেলিন ডিওনের সঙ্গে তাঁকে খুব শিগগির কাজ করতে দেখা যাবে Text For You-র সেটে। রাশিয়ান এসপিনাজ সিরিজ Citadel-এও শিরোনামে প্রিয়াঙ্কা চোপড়া। নেটফ্লিক্স ফিল্ম We Can Be Heroes –এও দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
(The above story first appeared on LatestLY on Nov 05, 2020 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

