Parliamentary Committee Grilled Twitter: স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট বন্ধ করায় টুইটারকে তুলোধনা সংসদীয় কমিটির
দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করার অধিকার টুইটারকে কে দিয়েছে? বৃহস্পতিবার এ নিয়ে সংসদীয় কমিটির (Parliamentary Committee Grilled Twitter) সামনে জেরবার হতে হল সংস্থার আধিকারিকদের। যদিও অমিত শাহের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া ‘অনিচ্ছাকৃত ভুল’ ছিল বলে টুইটারের তরফে সাফাই দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টুইটার অ্যাকাউন্ট একদিন সংস্থার তরফে আচমকা বন্ধ করে দেওয়া হয়। এমনকী তাঁর প্রোফাইলের ছবিটিও ডিলিট করে দেওয়া হয়। বৃহস্পতিবার সংসদীয় কমিটির সামনে ডেকে পাঠানো হয় দুই সোশ্যাল মিডিয়া জায়ান্ট, টুইটার এবং ফেসবুকের আধিকারিকদের।
নতুন দিল্লি, ২২ জানুয়ারি: দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করার অধিকার টুইটারকে কে দিয়েছে? বৃহস্পতিবার এ নিয়ে সংসদীয় কমিটির (Parliamentary Committee Grilled Twitter) সামনে জেরবার হতে হল সংস্থার আধিকারিকদের। যদিও অমিত শাহের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া ‘অনিচ্ছাকৃত ভুল’ ছিল বলে টুইটারের তরফে সাফাই দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত নভেম্বর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর টুইটার অ্যাকাউন্ট একদিন সংস্থার তরফে আচমকা বন্ধ করে দেওয়া হয়। এমনকী তাঁর প্রোফাইলের ছবিটিও ডিলিট করে দেওয়া হয়। বৃহস্পতিবার সংসদীয় কমিটির সামনে ডেকে পাঠানো হয় দুই সোশ্যাল মিডিয়া জায়ান্ট, টুইটার এবং ফেসবুকের আধিকারিকদের। যাবতীয় নীতি-নিয়ম স্পষ্ট ভাবে জানাতে বলা হয়। সেখানেই শাহের অ্যাকাউন্টের প্রসঙ্গ উঠে আসে বলে জানা গিয়েছে।
বলাবাহুল্য, বিজেপি থেকে যাঁরা সংসদীয় কমিটিতে রয়েছেন, মূলত তাঁদেরই আক্রমণের মুখে পড়েন টুইটার আধিকারিকরা। যদিও তৎক্ষণাৎ সাফাই দিয়ে টুইটার কর্তৃপক্ষের দাবি, ‘অনিচ্ছাকৃত ভুল’। তবে টুইটার হ্যান্ডলে থাকা অমিত শাহর ‘ডিসপ্লে পিকচার’ অর্থাৎ প্রোফাইলের মূল ছবিটি নিয়ে কপিরাইট সংক্রান্ত অভিযোগ জমা পড়ে। তাই ছবিটিও সরিয়ে দেওয়া হয়। সবমিলিয়ে গোটা বিষয়টি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ অভিযোগ তুলেছে সংসদীয় কমিটি। এখানেই শেষ নয়, ৩৭০ ধারা প্রত্যাহারের পরেও মানচিত্রে লেহ-কে কেন জম্মু-কাশ্মীরের অংশ বলে দেখানো হয়েছে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন টুইটারের আধিকারিকরা। আরও পড়ুন-Coronavirus Cases In India: ভারতে করোনাকে হারিয়ে সুস্থ ১ কোটি ২ লক্ষেরও বেশি মানুষ, সামনে সপ্তাহেই টিকা নেবেন প্রধানমন্ত্রী
ক্যাপিটল হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টও সাময়িক ব্লক করে দেয় টুইটার কর্তৃপক্ষ। ঘৃণা ভাষণ এবং প্ররোচনামূলক পোস্ট রুখতে সম্প্রতি একাধিক পদক্ষেপ করেছে এই সংস্থা। তাদের এই ‘সাহসী’ পদক্ষেপ একদিকে যেমন প্রশংসা কুড়িয়েছিল, তেমনই ক্ষমতাসীন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট ব্লক করা নিয়ে তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাদের। নাগরিকদের নিরাপত্তা, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং ভার্চুয়াল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত একাধিক ব্যবস্থা নেওয়ার কথা সেই সময় জানায় টুইটার। তখন বিজেপি-র পক্ষ থেকে অবশ্য এই ঘটনার সমালোচনা করা হয়েছিল। তবে এদিন সংসদীয় কমিটির প্রশ্নের মুখে টুইটারের আধিকারিকরা জানান ভার্চুয়াল দুনিয়াতেও সকলের জন্য স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে চাইছেন।
(The above story first appeared on LatestLY on Jan 22, 2021 12:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

