Parade of Planets: আকাশে এই পাঁচ গ্রহের মহাজাগতিক মিলন, কখন, কীভাবে দেখবেন?

পৃথিবী থেকে এমন মহাজাগতিক দৃশ্য বিরল। পৃথিবীর নিকতবর্তী গ্রহ মঙ্গল, বুধ এবং শুক্রের সঙ্গে এক সারিতে এদিন এসে যোগ দেবে বৃহস্পতি এবং ইউরেনাসের মত দূরবর্তী এবং বৃহদাকার গ্রহ।

Parade of Planets: আকাশে এই পাঁচ গ্রহের মহাজাগতিক মিলন, কখন, কীভাবে দেখবেন?
Galaxy Representative Photo (Photo Credits: Pixabay)

আবারও মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে গোটা বিশ্ব। চাঁদ এবং শুক্রের সহাবস্থানের পর এবার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং ইউরেনাসের মহামিলন ঘটতে চলেছে (Parade of Planets)। এ এক আশ্চর্যজনক মিলন হতে চলেছে। মহাকাশ বিজ্ঞানীদের মতে, মঙ্গলবার এই পাঁচ গ্রহকে এক সরলরেখায় দেখা যাবে। এমন বিরল এবং অভুতপুর্ব দৃশ্য দেখার জন্যে অপেক্ষায় বিশ্ববাসী।

কখন, কীভাবে দেখবেন ৫ গ্রহের মহামিলন?

২৮ মার্চ, মঙ্গলবার আকশে এক সরলরেখায় অবস্থান করতে দেখা যাবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এবং ইউরেনাসকে। পৃথিবী থেকে এমন মহাজাগতিক দৃশ্য বিরল বলা চলে। পৃথিবীর নিকতবর্তী গ্রহ মঙ্গল, বুধ এবং শুক্রের সঙ্গে এক সারিতে এদিন এসে যোগ দেবে বৃহস্পতি এবং ইউরেনাসের মত দূরবর্তী এবং বৃহদাকার গ্রহ। সূর্যাস্তের পরেই আকাশে পাঁচ গ্রহের মহামিলন ঘটবে বলেই জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। সন্ধ্যার আকাশে ৭:৩০ টার দিকে এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের আকার এবং উজ্জ্বলতার কারণে তাঁদের খালি চোখেই দেখা যাবে। কিন্তু বুধ এবং ইউরেনাসকে খালি চোখে চিহ্নিত করা জটিল হতে পারে। সন্ধার আকশে ওই গ্রহ দুটিকে দেখার জন্যে আপনি দূরবীন ব্যবহার করতে পারেন।

 

(The above story first appeared on LatestLY on Mar 28, 2023 10:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).