Noida Bus Fire Video: জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলছে যাত্রী বোঝাই বাস, দেখুন ভিডিয়ো
শুক্রবার সকালে ওই যাত্রী বোঝাই বাসে আগুনটি লাগে। নয়ডার কৌশম্বী থেকে বাজনা মনগাড়ির পথে যাচ্ছিল বাসটি। মাঝপথে হাইওয়েতে হঠাৎই আগুন লাগে বাসে।
- Read in
- বাংলা
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় জাতীয় সড়কে দাউ দাউ করে আগুন জ্বলছে যাত্রী বোঝাই বাসে (Noida Bus Fire Video)। শুক্রবার সকালে ওই যাত্রী বোঝাই বাসে আগুনটি লাগে। নয়ডার কৌশম্বী থেকে বাজনা মনগাড়ির পথে যাচ্ছিল বাসটি। মাঝপথে হাইওয়েতে হঠাৎই আগুন লাগে বাসে। চালক ছাড়া ওই বাসে ছিল ১৫ জন যাত্রী। আগুন লাগার সঙ্গে সঙ্গে বাস খালি করে দেয় যাত্রীরা। তাই আগুন থেকে চোট পাননি কেউই। জ্বলন্ত বাসের দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ট্যুটারে নয়ডা পুলিশকে জানান দিয়েছেন এক পথচারী যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল ইঞ্জিন।
আরও পড়ুনঃ হিন্দু দেব-দেবীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, গ্রেফতার প্রাক্তন বিধায়কের ছেলে
হাইওয়েতে জ্বলছে বাস...
ग्रेटर नोएडा हाईवे पर रोडवेज बस में लगी आग अचानक आग लगने से मची अफरा तफरी ड्राइवर और सावरियों ने समय रहते अपनी जान बचाई@noidapolice @cfonoida pic.twitter.com/sucG90ArZ5
— Hari (@ImHari49456150) June 29, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 30, 2023 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

