Nasal Covid Vaccine Not For These People: নতুন বছরে ভারতে আসছে নেজাল ভ্যাকসিন, কারা নিতে পারবেন ‘ইনকোভ্যাক’? জানুন
নয়া দিল্লি, ২৮ ডিসেম্বরঃ বিশ্বের প্রথম নেজাল ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’। সম্প্রতি ভারত বায়োটেককে (Bharat Biotech) নেজাল ভ্যাকসিনের জন্যে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। আগামী বছর থেকে ভারতে মিলবে নেজাল ভ্যাকসিনের সুবিধা। জানা যাচ্ছে, জানুয়ারির শেষ অর্থাৎ চতুর্থ সপ্তাহ থেকে সারা দেশে মিলবে এই নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine)। সরকারি এবং বেসরকারি উভয় হাসপাতাল থেকেই নেওয়া যাবে ইনকোভ্যাক (iNCOVACC)। iNCOVACC: বিশ্বের প্রথম নেজাল ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ এবার ভারতে, কবে থেকে মিলবে দেশে?
তবে নেজাল ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। সকলে নিতে পারবেন না এই ভ্যাকসিন। কোভিড টাস্ক ফোর্স প্রধান ডাক্তার এন কে আরোরা জানিয়েছেন, যারা ইতিমধ্যেই কোভিডের বুস্টার ডোজ (Covid Booster Dose) নিয়ে ফেলেছেন তাঁদের নেজাল ভ্যাকসিন নিতে হবে না। কেবল তাঁরাই ‘ইনকোভ্যাক’ নিতে পারবেন যারা বুস্টার ডোজ গ্রহণ করেননি।
কোভিড (Covid 19) রুখতে ভারতের প্রথম নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC) এবার ভারতে। নতুন বছর থেকেই দেশে মিলবে এই নেজাল ভ্যাকসিনের সুবিধা। ইঞ্জেক্সনের বদলে খুব সহজেই ইনকোভ্যাক (iNCOVACC) দেওয়া যাবে। যার জন্যে কোন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন পড়বে না। নেজাল ভ্যাকসিনের সুবিধা হল, কোনরকম ক্ষত, ব্যথা ছাড়াই খুব সহজে এই ভ্যাকসিন দেওয়া যাবে।
কেন্দ্রর কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর নেজাল ভ্যাকসিনের দাম (Nasal Vaccine Price) নির্ধারণ করে ফেলেছ প্রস্তুতকারক সংস্থা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলোতে ইনকোভ্যাক মিলবে ৮০০ থেকে ১০০০ টাকায়। সরকারি হাসপাতালে তা মিলবে ৩৫০ টাকায়।
(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 05:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

