Uttarakhand Accident: মুসৌরি-দেরাদুন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, আহত চালক সহ ২২

ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

Uttarakhand Accident: মুসৌরি-দেরাদুন রোডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবোঝাই বাস, আহত চালক সহ ২২
Uttarakhand Accident (Photo Credits: ANI)

দেরাদুন, ২ এপ্রিলঃ মুসৌরি-দেরাদুন রোডে (Mussoorie-Dehradun Road) দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ল যাত্রী বোঝাই বাস। শনিবার মুসৌরি-দেরাদুন রোডে যাত্রী বোঝাই একটি বাস উলটে পড়ে খাদে। বাস দুর্ঘটনায় আহত হয়েছেন বাস চালক সহ ২২ জন যাত্রী।

মুসৌরি পুলিশ সূত্রে খবর, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। উদ্ধার কার্যে ফায়ার ইঞ্জিন, অ্যাম্বুলেন্স পৌঁছেছে ঘটনাস্থলে।

সকল আহতদের চিকিৎসা চলছে। কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

 

(The above story first appeared on LatestLY on Apr 02, 2023 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).