Mumbai Suicide Case: ক্লাস চলাকালীন কলেজের চারতলা থেকে ঝাঁপ, আত্মঘাতী তৃতীয় বর্ষের পড়ুয়া
ঘটনাস্থল কিংবা সন্ধ্যার ব্যাগ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নয়াদিল্লিঃ কলেজের (College) চারতলা থেকে ঝাঁপ (Jump) দিয়ে আত্মহত্যা (Suicide) তৃতীয় বর্ষের পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের সাথায়ে কলেজে। মৃত পড়ুয়ার নাম সন্ধ্যা পাঠক। বয়স মাত্র ২১ বছর। মুম্বইয়ের নালাসোপারার বাসিন্দা সন্ধ্যা। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও কলেজে এসেছিলেন সন্ধ্যা। ক্লাস চলাকালীন বাইরে যান। এরপরই চারতলার বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই অনুমান পুলিশের। যদিও ঘটনাস্থল কিংবা সন্ধ্যার ব্যাগ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Suicide Prevention and Mental Health Helpline Numbers: Tele Manas (Ministry of Health) – 14416 or 1800 891 4416; NIMHANS – + 91 80 26995000 /5100 /5200 /5300 /5400; Peak Mind – 080-456 87786; Vandrevala Foundation – 9999 666 555; Arpita Suicide Prevention Helpline – 080-23655557; iCALL – 022-25521111 and 9152987821; COOJ Mental Health Foundation (COOJ) – 0832-2252525.
Female Student Jumps to Death From Sathaye College Building in Vile Parle, Probe Underway
(The above story first appeared on LatestLY on Jun 19, 2025 04:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

