Mumbai-Pune Highway Accident: নববর্ষের প্রথম সকালেই বাস উলটে দুর্ঘটনা, মৃত বেড়ে ১৩

খাদ থেকে বাস তুলতে আনা হয়েছে ক্রেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে।

Mumbai-Pune Highway Accident: নববর্ষের প্রথম সকালেই বাস উলটে দুর্ঘটনা, মৃত বেড়ে ১৩
Mumbai-Pune Highway Accident (Photo Credits: IANS)

রায়গড়, ১৫ এপ্রিলঃ শনিবার সাত সকালে মুম্বই-পুনে হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা (Mumbai-Pune Highway Accident)। যাত্রী বোঝাই বাস সোজা গিয়ে পড়ল খাদে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১৩-১৪ জন। গুরুতর আহত হয়েছেন ২৫ জন।

বাস উলটে দুর্ঘটনা... 

পুলিশ সূত্রে খবর, পুনে (Pune) থেকে মুম্বইয়ের (Mumbai) পথে রওনা দিয়েছিল বাসটি। বাসে ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। কিন্তু শনিবার সাত সকালে রায়গড় জেলায় বাস উলটে পড়ে যায় খাদে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অ্যাম্বুলেন্স। শুরু হয় উদ্ধার কার্য। খাদ থেকে বাস তুলতে আনা হয়েছে ক্রেন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে।

 

(The above story first appeared on LatestLY on Apr 15, 2023 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).