Mumbai Fire After Gas Leak: গ্যাস লিক করে বাড়িতে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনরকমে প্রাণে বাঁচল পরিবার

৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকম কর্মীরা। আবাসনে আটকে পড়া সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Mumbai Fire After Gas Leak: গ্যাস লিক করে বাড়িতে আগুন, ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনরকমে প্রাণে বাঁচল পরিবার
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মুম্বই, ১৫ মেঃ মুম্বইয়ের আবাসনে গ্যাস লিক করে আগুন (Mumbai Fire After Gas Leak)। ভয়াবহ অগ্নিকান্ডে কোন রকমে প্রাণে বাঁচল গোটা পরিবার সহ আরও দুই জন। সোমবার মুম্বইয়ের (Mumbai) খার এলাকার কোলিওয়ারায় এক আবাসনে গ্যাস লিক করে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। সকাল ৮টা ৪৫ নাগাদ আগুন লেগে যায় আবাসনে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল অফিসে। ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকম কর্মীরা। আবাসনে আটকে পড়া  সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছে চার সদস্যের একটি পরিবার সহ আরও দুই জন। যাদের মধ্যে দু শিশুও রয়েছে। বান্দ্রার এক হাসপাতালে চিকিৎসা চলছে আহতেদের।

আহতদের চিহ্নিত করেছে পুলিশ। শাখুভাই জেসওয়াল (৬৫), সুনীল জেসওয়াল (২৯), প্রিয়াঙ্কা জেসওয়াল (২৬), প্রথম জেসওয়াল (৬), নিকিতা মান্দলিক (২৬), যশ চাভন (৭)।

(The above story first appeared on LatestLY on May 15, 2023 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).