#SareeTwitter: বরুণের বিয়েতে গোলাপীরঙা শাড়িতে মানেকা গান্ধী, জওহরলাল নেহরু এই শাড়ি জেলে বসে বুনেছিলেন!
সোশ্যাল মিডিয়ায় সবসময় কোনও কোনও ট্রেন্ড চলছে। এখন নয়া ট্রেন্ড #SareeTwitter, সেলেব থেকে আমজনতা সবাই নিজেদের শাড়ি পরা পছন্দের ছবি টুইটারে শেয়ার করছেন। সোশ্যাল মিডিয়ায় যেন শাড়ির প্রতিযোগিতা চলেছে। সেখানেই তাক লাগিয়ে দিলেন বিজেপি সাংসদ তথা গান্ধী পরিবারের পুত্রবধূ মানেকা গান্ধী।
দিল্লি, ২৩ জুলাই: সোশ্যাল মিডিয়ায় সবসময় কোনও কোনও ট্রেন্ড চলছে। এখন নয়া ট্রেন্ড #SareeTwitter, সেলেব থেকে আমজনতা সবাই নিজেদের শাড়ি পরা পছন্দের ছবি টুইটারে শেয়ার করছেন। সোশ্যাল মিডিয়ায় যেন শাড়ির প্রতিযোগিতা চলেছে। সেখানেই তাক লাগিয়ে দিলেন বিজেপি সাংসদ তথা গান্ধী পরিবারের পুত্রবধূ মানেকা গান্ধী (Maneka Gandhi)। ছেলে বরুনের বিয়ের ছবি পোস্ট করেছেন তিনি। মানেকা গান্ধী সেই ছবিতে গোলাপী রঙা সূতির শাড়ি পরে আছেন। তিনি বার্তায় লিখেছেন, পরনের শাড়িটি শ্বশুরমশাই জওহরলাল নেহরুর হাতে বোনা। আরও পড়ুন-কংগ্রেস সভাপতির আসনে প্রিয়াঙ্কা গান্ধী! কী বললেন শ্ত্রুঘ্ন সিনহা?
শ্রীমতী গান্ধী জানান, নেহরু যখন জেলে ছিলেন সেই সময় এই শাড়ি বোনেন তিনি। শাড়িটির বয়স ৭০ পেরিয়েছে, কিন্তু তেমনটাই আছে। শাশুড়ি ইন্দিরা গান্ধী বিয়ের দিন তাঁকে যে সাড়ি দিয়েছিলেন সেটিই তিনি পুত্রবধূ যামিনী রায়কে তাঁর বিয়েতে পরিয়েছেন। এই ছবি টুইটারে পোস্ট হতেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী জওহারলাল নেহরু কিনা জেলে বসে শাড়ি বুনেছেন। সেই শাড়ি পেয়েছেন ছোট বউমা মানেকা গান্ধী। আর এখন সেই সাড়িই নেটদুনিয়ায় ট্রেন্ডিয়ে রয়েছে। জেলে বসে এমন নিখুঁত সাড়ি বোনা যে চাট্টিখানি কথা নয়। তানিয়ে আলোচনায় মত্ত নেটিজেনরা। তবে মানেকা গান্ধী একাই নন। প্রিয়াঙ্কা গান্ধীও এই #SareeTwitter –এ শামিল হয়েছেন। কয়েক দিন আগেই নিজের বিয়ের দিনের সকালে বেলার একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। সেখানে লেখা ২২ বছর আগের সকাল। পুজোর সময় নতুন শাড়ি পরে প্রিয়াঙ্কা। সুন্দরী প্রিয়াঙ্কার সেই লজ্জাবনত ছবি প্রশংসার ঢেউ নেটদুনিয়ায়।
Morning puja on the day of my wedding (22 years ago!) #SareeTwitter pic.twitter.com/EdwzGAP3Wt
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 17, 2019
শাড়ি পরে ছবি দিয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এই #SareeTwitter,-ভিড়ে মজা করতে ছাড়েননি অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি নীলরঙা শাড়ি পরে ঘোমটা দিয়ে ল্জাবনত গৃহবধূটি সেজে স্কুটারে বসে আছেন তিনি। ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়ায় ভরেছে কমেন্ট বক্স।
(The above story first appeared on LatestLY on Jul 23, 2019 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

