Suicide in Salt Lake: ৩৩ বছর বয়সী যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, নিখোঁজ বৃদ্ধা মা
সল্টলেকের পূর্বাচল এলাকায় ৩৩ বছর বয়সী যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অরণ্য রায় (Aranya Roy)।
কলকাতা: সল্টলেকের পূর্বাচল এলাকায় ৩৩ বছর বয়সী যুবক আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম অরণ্য রায় (Aranya Roy)। অরণ্য একজন প্রফেশনাল ডিজাইনার (Professional Designer)। গত ৭ অক্টোবর শনিবার সকালে তাঁদের বাড়ির এক ভাড়াটিয়া বাড়ির ড্রয়িং রুমে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পুলিশের অনুমান সেদিনের ২৪ থেকে ৪৮ ঘন্টা আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে এসবের মধ্যে রহস্যজনক বিষয় হলো অরণ্যের ৬৬ বছর বয়সী মা অপর্ণার অনুপস্থিতি। যাকে গত ৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে কেউ দেখতে পাননি। আরও পড়ুন : UttarPradesh : উত্তরপ্রদেশে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত ৬০ লক্ষ টাকার মদ, পলাতক ড্রাইভার
সূত্রে খবর, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা জুড়ে তাঁকে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও তাঁর সন্ধ্যান মেলেনি। অরণ্য এবং তাঁর মা গত পাঁচ মাস ধরে তাদের বর্তমান ঠিকানায় বসবাস করছিলেন। তাঁরা খুব কমই প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করতেন। তবে অরণ্যকে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় কুকুরদের খাওয়াতে দেখা যেত। সম্প্রতি কিছুদিন তাঁকে আর কুকুরের খাওয়ার দিতে দেখা যাইনি। পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে।
(The above story first appeared on LatestLY on Oct 09, 2023 10:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

