Gwalior: স্ত্রী চা বানাতে দেরি করায় শ্বাসরোধ করে হত্যা করল স্বামী
চা বানাতে দেরি হওয়ায় স্ত্রীর প্রতি ক্ষুব্ধ স্বামী। সেই রাগ এতটাই চরমে পৌঁছয় যে বধূকে শ্বাসরোধ করে পিটিয়ে হত্যা করল স্বামী।
গোয়ালিয়র: চা বানাতে দেরি হওয়ায় স্ত্রীর প্রতি ক্ষুব্ধ স্বামী। সেই রাগ এতটাই চরমে পৌঁছয় যে বধূকে শ্বাসরোধ করে পিটিয়ে হত্যা করল স্বামী। স্থানীয় সূত্রে খবর, মোহিতের স্ত্রী সাধনার চা বানাতে দেরি করায় রেগে যায় মোহিত। তারপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, পরে বিবাদ সংঘর্ষে রূপ নেয়। স্ত্রীকে বেধড়ক মারধর করে মোহিত। এরপর সাধনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আরও পড়ুন : Haryana: মঙ্গলবার রাতে নতুন করে হিংসা ছড়াল গুরুগ্রামের বাদশাপুর এলাকায়, জ্বালিয়ে দেওয়া হল দোকান (Watch Video)
মহারাজপুর থানা এলাকার চন্দ্রপুরা গ্রামের বাসিন্দা বছর ২২ এর সাধনার বছর দুই আগে বিয়ে হয়েছিল গোয়ালিয়রের থাটিপুর গ্রামের মোহিত রাজাকের সঙ্গে। মোহিত গোয়ালিয়রে লন্ড্রির কাজ করেন। বিয়ের পর সাধনা ও মোহিতের মধ্যে সবকিছু ঠিকঠাক চললেও এক বছর ধরে দুজনের মধ্যে বিবাদ চলছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে চা বানানো নিয়ে মারামারি হয়। ঝগড়ার শব্দ শুনে প্রতিবেশীরা বাড়িতে এসে বিষয়টি শান্ত করে, কিন্তু ঝগড়ার রেশ কাটেনি, সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ি ফিরে সাধনার লাশ পড়ে থাকতে দেখেন।
দেখুন টুইট
#MadhyaPradeshNews : Man Beat Wife To Death Over Delay In His Tea In Gwalior; 2nd Such Case In 2 Days#MadhyaPradesh https://t.co/wPsiKXODGk
— Free Press Madhya Pradesh (@FreePressMP) August 2, 2023
(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

