Reel Craze: সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানোর সময় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছে, তদন্তও শুরু হয়েছে...

Reel Craze: সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানানোর সময় গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি (File Image)

কোটা: বন্দুক দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য রিল (Reel) বানানোর সময় গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের মহাবীর নগর থানা এলাকায়। ডিএসপি মনীশ শর্মা বলেন, ওই যুবকের সঙ্গে ঘটনাস্থলে তাঁর কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন। সবাই সোশ্যাল মিডিয়ার জন্য রিল তৈরি করছিল। তাঁর কাছে বন্দুকও ছিল। হটাৎ যুবক গুলিবিদ্ধ হন, জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যুবকের মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

আরও  পড়ুন: Suresh Raina’s Cousin Killed: হিট অ্যান্ড রান দুর্ঘটনায় প্রাণ হারালেন সুরেশ রায়নার মামার ছেলে

ঘটনার খবর পেয়ে কোটার পুলিশ সুপার মনীশ শর্মা এবং মহাবীর নগর থানার অফিসার মহেন্দ্র মারু সহ অন্যান্য আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে যান। ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে।

(The above story first appeared on LatestLY on May 02, 2024 01:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).