MLA Yogesh Kadam Car Accident: দুর্ঘটনার কবলে মহারাষ্ট্র শিবসেনা বিধায়কের গাড়ি, নিছক দুর্ঘটনা নাকি প্ররোচনা!
যদিও দুর্ঘটনায় আহত হননি বিধায়ক। কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়ি। তবে এই গাড়ি দুর্ঘটনাটিকে স্বাভাবিকভাবে দেখছেন না যোগেশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করছেন তিনি।
- Read in
- বাংলা
মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক যোগেশ কদমের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা (MLA Yogesh Kadam Car Accident)। শুক্রবার রাত সাড়ে ১০ টা নাগাদ কাসেদি ঘাটের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে শিবসেনা বিধায়কের গাড়ি। যদিও দুর্ঘটনায় আহত হননি বিধায়ক। কেবল ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়ি। তবে এই গাড়ি দুর্ঘটনাটিকে স্বাভাবিকভাবে দেখছেন না যোগেশ। দুর্ঘটনাকে কেন্দ্র করে সন্দেহ প্রকাশ করছেন তিনি।
দুর্ঘটনার পর পলাতক ওই ট্যাঙ্কারের চালক। চালকের খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশ। সেই সঙ্গে ঘটনার তদন্তও করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর কাছে এই দুর্ঘটনার তদন্তের দাবিও জানিয়েছেন শিবসেনা বিধায়ক যোগেশ কদম।
দুর্ঘটনাগ্রস্থ শিবসেনা বিধায়কের গাড়ি, দেখুনঃ
Video : आमदार योगेश कदम यांच्या गाडीला कशेडी घाटात अपघात#raigad #accident pic.twitter.com/ZxDr2moryq
— News18Lokmat (@News18lokmat) January 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2023 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

