Maharashtra: মায়ের সহবাস সঙ্গীকে খুন, ছেলের বিরুদ্ধে থানার দারস্ত মা

মাঝে মধ্যেই ছোটখাটো অশান্তির মাঝে মহিলার গায়ে হাত তুললেন ওই ব্যক্তি। যা নিয়ে প্রতিবাদ জানাতেন মহিলার বছর ২৩ এর ছেলে।

Maharashtra: মায়ের সহবাস সঙ্গীকে খুন, ছেলের বিরুদ্ধে থানার দারস্ত মা
FIR and Arrest (Photo Credits: IANS)

মুম্বই, ৬ মেঃ মায়ের সহবাস সঙ্গীকে খুনের দায়ে জেল হেফাজতে ছেলে। মহারাষ্ট্রের (Maharashtra) পলঘর জেলায় ২৩ বছরের এক যুবকের বিরুদ্ধে মায়ের সহবাস সঙ্গীকে খুনের অভিযোগ উঠছে। খুনের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

খুন প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, পলঘরের বিরেন্দ্র নগর এলাকায় বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন ওই ব্যক্তি। এক মহিলার সঙ্গে বিগত চার বছর ধরে সহবাস করছিলেন তিনি। পেশায় সবজি বিক্রি করেন ওই মহিলা।

পুলিশ আরও জানায়, মাঝে মধ্যেই ছোটখাটো অশান্তির মাঝে মহিলার গায়ে হাত তুললেন ওই ব্যক্তি। যা নিয়ে প্রতিবাদ জানাতেন মহিলার বছর ২৩ এর ছেলে। বৃহস্পতিবার রাতে এমনই এক উত্তপ্ত পরিস্থতি সৃষ্টি হয়। বচসার মাঝে মহিলাকে মারধর করেন তাঁর সহবাস সঙ্গী। মাকে মার খেতে থেকে সহ্য করতে না পেরে রাস্তা থেকে একটা ইট তুলে এনে ব্যক্তির মাথায় মেরে মেরে তাঁকে আধমরা করে দেন। ইটের আঘাতেই প্রাণ গিয়েছে মহিলার সহবাস সঙ্গীর।

ছেলের বিরুদ্ধে সহবাস সঙ্গীকে খুনের মামাল দায়ের করেন মা। মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন ছেলে।

(The above story first appeared on LatestLY on May 06, 2023 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).