Madhya Pradesh: ১০ বছরের ছেলে সহ বাবা-মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের রহস্যমৃত্যু

শুক্রবার প্রতিবেশীরা শেষবারের মত দেখেছিলেন ওই পরিবারকে। তারপর থেকে তিন জনের কাউকেই আর দেখা যায়নি বলেই পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা।

Madhya Pradesh: ১০ বছরের ছেলে সহ বাবা-মায়ের ঝুলন্ত দেহ উদ্ধার, পরিবারের রহস্যমৃত্যু
Suicide, Representational Image (Photo Credit: Pixabay

জবলপুর, ২৫ জুনঃ বাড়ি থেকে একসঙ্গে পরিবারের তিন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরে বাবা, মা এবং ১০ বছরের ছেলের রহস্যমৃত্যু। রবিবার রামপুর চাপ্পার এলাকায় বাড়ির দরজা ভেঙে পুলিশ উদ্ধার করেছে তিন জনের ঝুলন্ত মরদেহ।

আরও পড়ুনঃ  ছাত্রের সঙ্গে শিক্ষিকার নগ্ন ভিডিয়ো কল, কেলেঙ্কারি কাণ্ড মুম্বইয়ে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রবি বর্মণ (৪০)। পেশায় তিনি একজন মেডিক্যাল প্রতিনিধি ছিলেন। স্ত্রী পুনম (৩৫) গৃহকর্তী। মা-বাবার সঙ্গে ছেলে আর্যর (১০) মৃত্যু ঘিরে রহস্য তৈরি হয়েছে। শুক্রবার প্রতিবেশীরা শেষবারের মত দেখেছিলেন ওই পরিবারকে। তারপর থেকে তিন জনের কাউকেই আর দেখা যায়নি বলেই পুলিশকে জানিয়েছেন স্থানীয়রা। মৃত রবির ভাই সন্তোষ বর্মণ একই পাড়াতেই থাকেন। শুক্রবার থেকে ভাই, ভাইয়ের স্ত্রী কিনবা ভাইপো কাউকে না দেখতে পাওয়ায় কৌতূহল হয় তাঁর। ভাইয়ের বাড়িতে গিয়ে একাধিকবার দরজা ধাক্কা দিলেও কেউ সারা করেনি। বাধ্য হয়ে সন্তোষ খবর দেন পুলিশে।

পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে দেখেন বাবা, মা এবং ১০ বছরের ছেলে ঝুলছে। দেহ নামিয়ে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। একসঙ্গে পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যুর তদন্তে মামলা রজু করেছেন গোরখপুর থানার পুলিশ।

(The above story first appeared on LatestLY on Jun 25, 2023 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).