Uttar Pradesh Horror: গরম তেল ঢেলে দত্তক শিশুকন্যার গোপনাঙ্গ পোড়াল গৃহবধূ

স্ত্রীর অনিচ্ছায় কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর মাশুল গুনতে হল নাবালিকাকে। বছর ছয়েকের শিশুকন্যার গোপনাঙ্গে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে।

Uttar Pradesh Horror: গরম তেল ঢেলে দত্তক শিশুকন্যার গোপনাঙ্গ পোড়াল গৃহবধূ
Physical Torture (credit - IANS)

লখনউ, ১৪ জুলাই: স্ত্রীর অনিচ্ছায় কন্যা সন্তান দত্তক নিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর মাশুল গুনতে হল নাবালিকাকে। বছর ছয়েকের শিশুকন্যার গোপনাঙ্গে গরম তেল ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে। বুধবার রাতে অভিযুক্ত পুনমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারকীয় ঘটনাটি উত্তর প্রদেশের (Uttar Pradesh)।  আরও পড়ুন- Sri Lanka Economic Crisis: এখনও পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে ইস্তফা দেননি গোতবয়া রাজাপাক্ষে

আক্রান্ত নাবালিকার বাবা অজয় কুমার পলিশকে ফোন করে অভিযোগ জানান। তারপর তড়িঘড়ি মেয়েকে নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করান। অজয় কুমারের একটি ফুড কার্ট রয়েছে।

অজয় ও পুনম নিঃ সন্তান। মাস ছয়েক আগে স্ত্রী পুনমকে না জানিয়েই কন্যা সন্তান দত্তক নেন অজয় কুমার। বিষয়টি পুনমের ভাল লাগেনি। মেয়ে বাড়ি আসার পর থেকেই নানা ছুতোনাতায় তার উপরে অত্যাচার চালাত পুনম। অজয় কুমার পুলিশকে জানিয়েছেন, পুনম রান্নাঘর থেকে গরম তেল এনে মেয়ের গোপনাঙ্গে ঢেলে দিয়েছে।

(The above story first appeared on LatestLY on Jul 14, 2022 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).