Kerala: অন্তর্বাসে লুকানো কোটি টাকার সোনা, বিমানবন্দরে পাকড়াও ১৯ বছরের তরুণী

Kerala: অন্তর্বাসে লুকানো কোটি টাকার সোনা, বিমানবন্দরে পাকড়াও ১৯ বছরের তরুণী

 তিরুবন্তপুরম, ২৬ ডিসেম্বরঃ অন্তর্বাসে কোটি টাকার সোনা নিয়ে পাকড়াও হল ১৯ বছরের তরুণী। কেরালার কোঝিকোড় বিমানবন্দরে চেকিং চলাকালীন কাস্টম অফিসারদের হাতে ধরা পড়ে ওই তরুণী। শনিবার রাতে কোঝিকোড় বিমানবন্দরে ওই তরুণীর অন্তর্বাস থেকে উদ্ধার হয়েছে ১ কোটি টাকার সোনা। ভিডিয়োকন কর্ণধার ভেনুগোপাল ধুতকে গ্রেফতার সিবিআইয়ের

জানা গিয়েছে, ১,৮৮৪ গ্রাম ওজনের সোনা নিজের অন্তর্বাসের সঙ্গে লাগোয়া তিনটি পকেটে লুকিয়ে দুবাই থেকে কেরালা এসেছিল শাহলা নামের ওই বছর ১৯ এর তরুণী। ভারতীয় টাকায় যার মূল্য ১ কোটি। কাস্টম অফিসারদের হাতে ধরা পড়ার পর পুলিশি হেফাজতে রাখা হয়েছে তরুণীকে। সোনা চোরাচালানএর সঙ্গে যুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ । বড়দিনের উৎসবের মাঝে দেশে বাড়ছে করোনা, আক্রান্ত বহু

 

 

(The above story first appeared on LatestLY on Dec 26, 2022 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).