Karnataka: বাড়িতে গাঁজা চাষ করে কলেজে দেদার বিক্রি, গ্রেফতার ৩ মেডিক্যাল পড়ুয়া
অভিযুক্ত তিন কলেজ ছাত্রের থেকে ২২৭ গ্রাম গাঁজা, ১.৫৩ কেজির কাঁচা গাঁজা সহ ১০ গ্রাম চরস এবং এক বোতল গাঁজা বীজ উদ্ধার করেছে পুলিশ।
বাড়িতে গাঁজা চাষ করে সেই গাঁজা কলেজের ছাত্রদের বিক্রি (Ganja Peddling) করার অভিযোগে কর্ণাটকের (Karnataka) এক মেডিক্যাল কলেজের ৩ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ৩ মেডিক্যাল ছাত্রের নাম বিঘ্নরাজ, পন্ডিদরাই এবং বিনোদ কুমার। কর্ণাটকের শিবামোজ্ঞায় এক মেডিক্যাল কলেজের ছাত্র তাঁরা।
পুলিশ জানান, বিঘ্নরাজ নিজের বাড়িতে হাই টেক পদ্ধতির মাধ্যমে গাঁজা (Weed) চাষ করতেন। সেই গাঁজা তিন বন্ধু মিলে কলেজের অন্যান্য ছাত্রদের কাছে বিক্রি করতেন। অভিযুক্ত তিন কলেজ ছাত্রের কাছ থেকে ২২৭ গ্রাম গাঁজা, ১.৫৩ কেজির কাঁচা গাঁজা সহ ১০ গ্রাম চরস এবং এক বোতল গাঁজা বীজ উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় দণ্ড বিধি এবং মাদকদ্রব্য আইনের (Narcotics Act) অধীনে উপযুক্ত ধারায় মামলা রজু করা হয়েছে অভিযুক্ত ৩ মেডিক্যাল পড়ুয়ার বিরুদ্ধে।
Police arrest 3 students for growing, selling cannabis in Karnataka's Shivamogga
Read @ANI Story | https://t.co/SCa8ftkhCv#Karnataka #Cannabis #Shivamogga pic.twitter.com/OYbsvQAZ6t
— ANI Digital (@ani_digital) June 25, 2023
(The above story first appeared on LatestLY on Jun 25, 2023 11:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

