Karnataka: ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেম, মেয়েকে হত্যা করে আত্মসমর্পণ বাবার

মেয়েকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা।

Karnataka: ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেম, মেয়েকে হত্যা করে আত্মসমর্পণ বাবার
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

কর্ণাটকে মর্মান্তিক ঘটনা। নিজের মেয়েকে খুন করলেন বাবা। মেয়েকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বাবা। সূত্রে খবর ব্যাঙ্গালোরে বিদালুরু গ্রামের ২০ বছর বয়সী কলেজ ছাত্রী কাভানার ভিন সম্প্রদায়ের যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানাজানি হতে প্রতিবেশী ও আত্মীয়স্বজনদের থেকে কূটক্তি শুনতে হচ্ছিল কাভানার পরিবারের। এই নিয়ে পরিবারে অশান্তি শুরু হয়, কাভানাকে সম্পর্ক থেকে সরে আসতে বলে তাঁর পরিবার, কিন্তু সে রাজি হয়নি। এই নিয়ে অশান্তি চলতে থাকে। এদিন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছয়, বাবা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হতে হতে বাবা হটাৎ বাড়িতে থাকা একটি ছুরি দিয়ে মেয়ের গলা কেটে ফেলেন।

দেখুন

বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার পুরুষোত্তম-এর মন্তব্য, বাবা তাঁর প্রতিবেশীদের কূটক্তি শুনে মেয়েকে হত্যা করে বসেন।

(The above story first appeared on LatestLY on Oct 13, 2023 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).