Karnataka: মদ্যপ অবস্থায় মায়ের শ্লীলতাহানি, ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারলেন বাবা
বাবার সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ ছেলের বিরুদ্ধে। ক্ষুদ্ধ বাবা নিজের হাতে ছেলের গায়ে পেট্রোল ঢেলে তাঁকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
বেঙ্গালুরু, ১ জুলাইঃ বাবার সামনেই মায়ের শ্লীলতাহানির অভিযোগ ছেলের বিরুদ্ধে। ক্ষুদ্ধ বাবা নিজের হাতে ছেলের গায়ে পেট্রোল ঢেলে তাঁকে খুন করেছেন বলেই অভিযোগ উঠেছে। কর্ণাটকের চিক্কাবাল্লাপুরা জেলার ভানিগারাহাল্লির ঘটনায় শিহরত এলাকাবাসী।
শনিবার ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ২৮ বছরের আদর্শ হামেশাই বাড়িতে মা-বাবার সঙ্গে অশান্তি করতেন। ৫৮ বছরের বাবা জয়রামাইয়া ছেলেকে বোঝাতেন মাথা ঠাণ্ডা রাখার জন্যে। বাড়িতে অশান্তি না করার জন্যে। কিন্তু বাবার কথা কখনই কর্নপাত করেননি ছেলে।
আরও পড়ুনঃ দিল্লিতে অবৈধ স্ক্র্যাপিং ইয়ার্ড খোলার জেরে গ্রেফতার ৪
ঘটনার দিন, মদ্যপ অবস্থায় বাড়ি এসে মায়ের কাছে টাকা চান আদর্শ। কিন্তু মা টাকা দিয়ে অস্বীকার করেন। এরপর মায়ের উপর চড়াও হয় ছেলে। মায়ের শ্লীলতাহানি করে সে। মদ্যপ ছেলের অভব্য আচরণ দেখে মাথা ঠিক রাখতে পারে না জয়রামাইয়া। এসে মারধর করে ছেলেকে। বাবার হাতে মার খেয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন মত্ত আদর্শ। এরপর পেট্রোল এনে ছেলের গায়ে ঢেলে জ্যান্ত ছেলেকে আগুনে পুড়িয়ে মারেন বাবা।
অভিযুক্ত জয়রামাইয়ার বিরুদ্ধে ছেলেকে খুনের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার বিশদ তদন্ত চলছে, বলে জানান পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jul 01, 2023 02:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

