Jammu and Kashmir: জম্মু কাশ্মীরের সেনা ঘাঁটিতে গুলি করে আত্মঘাতী জওয়ান
কী কারণে শিব কুমার এমন এক পদক্ষেপ নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
শ্রীনগর, ২০ জানুয়ারিঃ জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) সেনা ঘাঁটিতে আত্মঘাতী এক জওয়ান। শুক্রবার জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার সেনা ঘাঁটিতে (Army Camp) নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন এক সেনা। সরকারি সূত্র মারফত খবর, ওই মৃত জওয়ানের নাম শিব কুমার। শুক্রবার সেনা ঘাঁটিতে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলেই জানায়। কী কারণে শিব কুমার এমন এক পদক্ষেপ নিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ বদগাঁওয়ে লড়াই, সেনার গুলিতে ঝাঁঝরা পরপর ২ জঙ্গি
(The above story first appeared on LatestLY on Jan 20, 2023 04:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

