Indian student killed: আমেরিকায় গৃহহীন ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে খুন ভারতীয় ছাত্র

ফের মার্কিন মুলুকে খুন ভারতীয় ছাত্র...

Indian student killed: আমেরিকায় গৃহহীন ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে খুন ভারতীয় ছাত্র
Indian student killed by Homeless Man (Photo Credit: X)

জর্জিয়ায়: ফের মার্কিন মুলুকে খুন ভারতীয় ছাত্র। আমেরিকার জর্জিয়ায় (Georgia) এক ভারতীয় ছাত্রকে (Indian Student) হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। অভিযুক্ত আমেরিকা শহরে ঘুরে বেড়ানো একজন গৃহহীন ব্যক্তি। শীতের রাতে তীব্র ঠাণ্ডায় গৃহহীন ব্যক্তিটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলন ভারতীয় ছাত্রটি। কিন্তু গৃহহীন ব্যক্তি তাঁর এই সুযোগ নিয়ে তাঁকে পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুন: Guwahati : সিআইডি সেজে প্রতারণা করে নাবালিকার অপহরন, গ্রেফতার ১

খুনের মর্মান্তিক ঘটনাটির সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত প্রথমে ছাত্রটির পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে, তারপর একে একে মুখে ও মাথায় আঘাত করে। সে দেশের পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী ভারতীয় ছাত্র বিবেক সাইনি হত্যার ঘটনাটি গত ১৮ জানুয়ারি ঘটে।

দেখুন সিসিটিভি ফুটেজ

(The above story first appeared on LatestLY on Jan 29, 2024 01:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).