Narendra Modi: বিশ্বকে দৃঢ়তার আসল অর্থ বুঝিয়েছে ভারত, দাবি প্রধানমন্ত্রী মোদির
বিশ্বকে দৃঢ়তার আসল অর্থ বুঝিয়েছে ভারত। শুক্রবার ইটি গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে এই দাবিই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নয়াদিল্লি: বিশ্বকে (World) দৃঢ়তার (anti-fragile) আসল অর্থ (real meaning) বুঝিয়েছে ভারত (India)। শুক্রবার ইটি গ্লোবাল বিজনেস সামিটে (ET Global Business Summit) বক্তব্য রাখতে গিয়ে এই দাবিই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Indian Prime Minister Narendra Modi)। গত তিন বছর ধরে করোনা মহামারি (Covid Pandemic) ও প্রায় এক বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের (Ukraine war) সময় ভারতের নাগরিকরা যে ধরনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করে এগিয়ে গেছেন সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বড় বড় ব্যবসায়ীদের বিজনেস সামিটে স্বাগত জানিয়ে মোদি বলেন, "সাধারণত তিন বছর সময়টা খুব বেশি কিছু সময় নয়। কিন্তু, আমরা যদি গত তিন বছরের দিকে তাকাই তাহলে দেখতে পাব গোটা পৃথিবী এই সময়ে অনেকটা পথ পাড়ি দিয়েছে। যখন আমরা শেষবার মিলিত হয়েছিলাম তখন মাস্ক (Masks) আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ ছিল না। মানুষ চিন্তা করত যে ভ্যাকসিন (Vaccines) শুধুমাত্র শিশুদের জন্য আর মারণ রোগে আক্রান্ত মানুষদের জন্য। সাধারণ মানুষ তাঁদের ছুটি কীভাবে কাটাবেন তার পরিকল্পনা করতেন। কিন্তু, ২০২০ সালের ইটি সামিটের পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে। তখনই আমরা দেখতে পাই খুব অল্প সময়ে বদলে গেল পুরো পৃথিবী। সেই সঙ্গে বদলাতে হল ভারতকেও।"
এরপরই মোদি বলেন, "আমরা দৃঢ়তার ধারণার বিষয়ে আলোচনা শুনেছিলাম। এটা হল এমন একটি পদ্ধতি যা শুধুমাত্র প্রতিকূলতার সঙ্গে লড়াই করে না লড়াইয়ের মধ্যে দিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। যখন আমি দৃঢ়তার বিষয়ে শুনি তখনই ভারতের নাগরিকদের শক্তির কথা চিন্তা করি। এই সময়কালের মধ্যে ভারত বিশ্বকে শিখিয়েছে কীভাবে যেকোনও সমস্যাকে সুযোগে পরিণত করতে হয়।" আরও পড়ুন: Eknath Shinde & Shiv Sena: একনাথ শিন্ডের গোষ্ঠীকেই শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দিল কমিশন, প্রতিবাদ উদ্ধব অনুগামীদের
(The above story first appeared on LatestLY on Feb 18, 2023 12:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

