How to make Mango payesh: জামাই হবে খুশ। শেষ পাতে দিন আমের পায়েস। জেনে নিন কীভাবে বানাবেন
জামাইকে শেষ পাতে দিন এক অভিনব পায়েস। এই আমের মরশুমে আমের পায়েস বানিয়ে খাওয়ানো জামাইকে। জামাই হবে খুশি। দেখে নিন কীভাবে বানাবেন।
জামাই এর মঙ্গল কামনায় বাঙালীর অন্যতম উৎসব জামাই ষষ্ঠী। এইদিন জামাইদের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা পুজো দেন। জামাইকে সন্তানসম মনে করা হয়। তাই এদিন জামাই এর জন্য অনেক রকম খাবারের আয়োজন করা হয়। নানা পদ রান্না করা হয়। আয়োজনের কোন খামতি থাকে না। মাছ মাংসের অনেক রান্না। তবে যাই খাওয়ানো না কেন জামাইকে শেষ পাতে দিন এক অভিনব পায়েস। এই আমের মরশুমে আমের পায়েস বানিয়ে খাওয়ান জামাইকে। জামাই হবে খুশি। দেখে নিন কীভাবে বানাবেন।আমের পায়েস
এই আমের পায়েস বানাতে প্রয়োজন ১ লিটার দুধ, বাসমতি চাল ১০০গ্রাম, সুগন্ধী গাওয়া ঘি ১ চামচ, সামান্য নুন, ৪টি এলাচ একটু পিষে নেবেন প্রয়োজন মতো কিশমিশ ও কাজু বাদাম, পাকা মিষ্টি আমের ক্বাথ ১ কাপ।
এবার জেনে নিন কীভাবে তৈরি করবেন। চাল ধুয়ে জল ঝরিয়ে নিন। ঐ চালে ঘি মিশিয়ে রাখুন। এবার পাত্র গরম করে ঘি দিন। ভেজে নিন বাদাম ও কিশমিশ। একটি হাড়িতে এক লিটার দুধ গরম করুন। দিন এক চিমটি নুন, মিষ্টি যেমন খাবেন সেই মাপের চিনি দিন। এবার এলাচ দিন। দুধ ফুটে উঠলে বা ধুয়ে রাখা চাল দিন। এবার হালকা আঁচে জ্বাল দিন।
দুধ চাল ঘন হয়ে এলে কাজু বাদাম, কিশমিশ দিন। বন্ধ করুন আগুন। ৫ মিনিট পর তাতে দিন আমের ক্বাথ । মিষ্টি ঠিক আছে কিনা টেষ্ট করুন। মনে হলে চিনি দিন।
এইভাবে তৈরি করুন আমের পায়েস। ফ্রিজে ঠান্ডা করে খেতে দিন জামাইকে। জামাই বলবেই - লা জবাব।।
(The above story first appeared on LatestLY on May 29, 2025 03:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

