Hanuman Chalisa By Congress: কর্ণাটকে কংগ্রেসের জয় উদযাপন, হনুমান চালিশা পাঠ কংগ্রেস নেতা ভাই জগতাপের
কর্ণাটক বিধানসভা নির্বাচনে ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতায় জয় হয়েছে কংগ্রেসের ।
Hanuman Chalisa By Congress: কর্ণাটকে বিজেপিকে ধরাশায়ী করে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় লাভ করেছে কংগ্রেস। গতকাল ভোট গণনা পর্বের শুরু থেকেই এগিয়ে ছিল হাত শিবির। বেলা যত গড়িয়েছে কংগ্রেসের জয়জয়কার বেড়েছে প্রবল মাত্রায়। কর্ণাটকে কংগ্রেসের জয় উদযাপনে মেতে উঠেছিল বিভিন্ন রাজ্যে কংগ্রেস নেতা, মন্ত্রী থেকে শুরু করে সমর্থকরা। রবিবার মুম্বইয়ের এক হনুমান মন্দিরে কংগ্রেস নেতা ভাই জগতাপকে দেখা গেল হনুমান চালিশা পাঠ করতে। তাঁকে যোগ দিয়েছেন অন্যান্য কংগ্রেস সমর্থকরা। কর্ণাটক বিধানসভা নির্বাচনে (Karnataka Assembly Election 2023) ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে কংগ্রেসের জয় হয়েছে।
কংগ্রেস নেতাদের হনুমান চালিশা পাঠ...
VIDEO | Congress leader Bhai Jagtap performs 'Hanuman Chalisa' at temple in Mumbai following party's victory in Karnataka. #karnatakaResultsWithPTI pic.twitter.com/pH8MIZQdhT
— Press Trust of India (@PTI_News) May 14, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 14, 2023 12:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

