Gujarat Shocker: দাদুর বাড়িতে বেড়াতে এসে চিতার শিকার নাবালক, উদ্ধার ছিন্নভিন্ন দেহ
বছর চারেকের নাবালককে ছিঁড়ে খেল চিতা (4-Year-Old Boy Mauled to Death by Leopard)।
- Read in
- বাংলা
পঞ্চমহল, ১৭ অগাস্ট: বছর চারেকের নাবালককে ছিঁড়ে খেল চিতা (4-Year-Old Boy Mauled to Death by Leopard)। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের পঞ্চমহলের গোঘাম্বা জেলার মালু গ্রামে। হতভাগ্য। শিশুর শরীরের খণ্ডিত অংশ ও ছিন্ন মাথা মিলেছে গ্রামের কাছে। আরও পড়ুন- Uttar Pradesh: ১৮-র পরিবর্তে ১৯ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করল উত্তর প্রদেশ সরকার
জানা গেছে, মৃত শিশুর নাম অমিত রাথওয়া। গত শুক্রবার দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। রাতে ঘুমোনোর সময় বাড়ির দরজা আটকাতে ভুলে গিয়েছিল বড়রা। সেই সময়ই চিতাটি বাড়িতে ঢুকে পড়ে।বাচ্চাটিকে তুলে নিয়ে যায়। পরিবারের সদস্যরা চেঁচামেচি করে চিতাকে ভয় দেখানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। প্রায় ঘণ্টা কয়েক ধরে খোঁজাখুঁজি করার পর গ্রামের অদূরে শিশুটির ছিন্ন মস্তক-সহ নিথর দেহ পাওয়া যায়।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 2022 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

