Doctor Viral Video: সর্দি কাশির 'দাওয়াই' সিগারেট, শিশুকে ধূমপান করাচ্ছেন চিকিৎসক, ভাইরাল ভিডিয়ো
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যাতে দেখা যাচ্ছে, একটি অসুস্থ শিশুর মুখে সিগারেট গুঁজে দিচ্ছেন এক চিকিৎসক।
নয়াদিল্লিঃ 'চিকিৎসক'(Doctor) মানেই ভগবান (God) এ কথা লোকমুখে প্রচলিত। মরণাপন্ন রোগীর (Patient) প্রাণ বাঁচানো থেকে শুরু করে চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করার জন্য ভগবানের আসনেই পূজিত হন চিকিৎসকেরা। কিন্তু সম্প্রতি এক চিকিৎসকের আচরণে তাজ্যব গোটা দেশ। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যাতে দেখা যাচ্ছে, একটি অসুস্থ শিশুর মুখে সিগারেট গুঁজে দিচ্ছেন এক চিকিৎসক। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। আর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক।
শিশুকে সিগারেট টানালেন চিকিৎসক, ভাইরাল ভিডিয়ো
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুঠাউন্ডের একটি স্বাস্থ্যকেন্দ্রে। ওই চিকিৎসকের নাম সুরেশ চন্দ্র। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, পকেট থেকে সিগারেট বের করে এক শিশুকে তা টানার পরামর্শ দিচ্ছেন তিনি। চিকিৎসকের কথা মতো সিগারেট টানছে শিশু। ভিডিয়োতে স্পষ্ট শোনা যাচ্ছে, 'ভিতরে ধোঁয়াটা টানো' বলছেন চিকিৎসক সুরেশ। জানা গিয়েছে, সর্দি কাশির সমস্যা নিয়ে ডাক্তারের কাছে আনা হয়েছিল শিশুটিকে। চিকিৎসার বদলে ডাক্তারের কাণ্ড দেখে অবাক শিশুর বাবা-মা ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ওই চিকিৎসকের বিরুদ্ধ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। ইতিমধ্যেই বদলি করা হয়েছে সুরেশকে। তাঁর বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। সেই তদন্তের রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ করা হবে জানিয়েছে সে রাজ্যের স্বাস্থ্য দফতর।
শিশুকে ধূমপান করাচ্ছেন চিকিৎসক, ভাইরাল ভিডিয়ো
उत्तर प्रदेश के जिला जालौन में इलाज के लिए आए बच्चे को सरकारी डॉक्टर सुरेश चंद ने सिगरेट पिलाई !!
Video सामने आने पर डिप्टी CM ब्रजेश पाठक ने इस डॉक्टर पर FIR कराने का आदेश दिया। डॉक्टर को CHC से हटाया गया। pic.twitter.com/JyYoKJGmmi
— Sachin Gupta (@SachinGuptaUP) April 16, 2025
(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 11:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

