Golden Tips Tea Store: এক চুমুকেই মন জয়, দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশে 'গোল্ডেন টিপস'
সারা ভারতে এবার শাখাপ্রশাখা বিস্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে।
চা (Tea) প্রেমীদের জন্য সুখবর। এবার কলকাতা (Kolkata), দিল্লি(Delhi), মুম্বইয়ের (Mumbai) ওলিগলিতে আসছে চায়ের প্রিমিয়াম স্টোর 'গোল্ডেন টিপস(Golden Tips)।' বিগত ৯২ বছর ধরে চা প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে এই ব্র্যান্ড। সম্প্রতি দক্ষিণ কলকাতার সাউদার্ন অ্যাভিনিউতে নতুন ফ্ল্যাগশিপ স্টোর খুলেছে 'গোল্ডেন টিপস।' এই স্টোর খোলার পরই বড় পদক্ষেপ করতে চলছে এই সংস্থা। সারা ভারতে এবার শাখাপ্রশাখা বিস্তার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার তরফে। শুধুমাত্র ভারতেই আটকে নয়, দেশে গণ্ডি পেরিয়ে বিদেশেও সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন দেখছে 'গোল্ডেন টিপস।' সেই লক্ষ্যপূরণের জন্য ধাপে ধাপে এগোচ্ছে এই সংস্থা।
বিদেশে সাম্রাজ্য বিস্তারের লক্ষ্যে 'গোল্ডেন টিপস'
এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং সিকিম মিলিয়ে মোট ২০ টি আউটলেট রয়েছে গোল্ডেন টিপসের। তার মধ্যে ১৫টি নিজস্ব এবং ৫টি ফ্র্যাঞ্চাইজি স্টোর। সংস্থা সম্পর্কে গোল্ডেন টিপসের ম্যানেজিং ডিরেক্টর মাধব সারদা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজার, যেমন- আমেরিকা, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে 'গোল্ডেন টিপস' কে ছড়িয়ে দিতে চান তিনি। তবে চায়ের গুণমানের সঙ্গে আপোষ করতে কোনও মতেই রাজি নন তিনি। ব্যবসা নিয়ে তিনি আরও বলেন, "আমার ব্যবসায় মোট আয়ের ৭০% আসে দেশীয় বাজার থেকে। বাকিটা অনলাইন বিক্রি এবং রপ্তানি থেকে। আমাদের মূল লক্ষ্য চায়ের গুণমানের সঙ্গে আপোষ না করে মানুষের মন জয় করে বাজারে টিকে থাকা।"
দক্ষিণ কলকাতায় এবার 'গোল্ডেন টিপস'
Golden Tips Tea, one of India’s oldest tea brands, is looking to tie up with venture capital firms for equity participation for an “exponential growth” in its business in both domestic and international markets.
Read more: https://t.co/Tt02z6GZSc
— businessline (@businessline) August 26, 2025
(The above story first appeared on LatestLY on Sep 07, 2025 01:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

