Facebook Fraud: ফেসবুকে বন্ধু পাতানোর আগে সাবধান! ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Facebook Fraud: ফেসবুকে বন্ধু পাতানোর আগে সাবধান! ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ ডাক্তারের(Doctor)ছদ্মবেশে ফেসবুকের (Facebook)মাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে লক্ষাধিক টাকা আত্মসাৎ তরুণীর। ২৪ ঘণ্টার ব্যবধানে ৫.৫ লক্ষ টাকা খোয়ালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)। ওই ব্যক্তির অভিযোগ, কিছুদিন আগে ফেসবুকে একটি ফ্রেন্ড রিকোয়েস্ট পান তিনি। তা অ্যাক্সেপ্টও করেন তিনি। এরপর ওই তরুণীর সঙ্গে কথাবার্তা শুরু হয়। প্রথম পরিচয়ে নিজেকে চিকিৎসক হিসেবে দাবি করেন ওই তরুণী। এরপর ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে কথাবার্তা শুরু হয়। একদিন ভিডিয়ো কলে ঘনিষ্ঠমুহূর্ত শেয়ার করেন ওই তরুণী। আর সেই মুহূর্ত রেকর্ড করে এরপর ওই ৩৭ বছরের ব্যক্তিকে ব্ল্যাকমেইল শুরু করেন তিনি। ভয় দেখিয়ে ওই ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫.৫ লক্ষ টাকা হাতিয়ে নেন তরুণী।

আরও পড়ুনঃ গোপনে আপনার ছবি স্ক্যান করে নিচ্ছে গুগল? বিস্ফোরক অভিযোগ ব্যবহারকারীদের

ফেসবুকে ফাঁদ, ফাঁকা হয়ে গেল বেঙ্গালুরুর বাসিন্দার ব্যাঙ্ক অ্যাকাউন্ট

এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ফেক ফেসবুক প্রোফাইলের মাধ্যমে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত অভিযুক্তরা। ফেসবুকের মাধ্যমে এভাবেই পুরুষদের টার্গেট করে এই ধরনের অপরাধ করা হচ্ছে। এর পিছনে কোনও বড় জালিয়াতি চক্রের হাত থাকতে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

ফেসবুকে বন্ধু পাতানোর আগে সাবধান! ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).