Pune Shocker: ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃতদেহ উদ্ধার, গ্রেফতার অভিযুক্ত
২২ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং ছাত্রীর মৃতদেহ উদ্ধার।
নয়াদিল্লি: ইঞ্জিনিয়ারিং ছাত্রীর (Engineering Student) মৃতদেহ উদ্ধার। পুলিশ সূত্রে খবর, পুনের ২২ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং ছাত্রী ৩০ মার্চ থেকে নিখোঁজ ছিলেন, রবিবার আহমেদনগরে (Ahmednagar) তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করে তাদের গ্রেফতার করেছে।
আরও পড়ুন: Himachal Pradesh: আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে মৃত্যু হল মহিলা প্যারাগ্লাইডিং পাইলটের
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘তরুণীকে মুক্তিপণের দাবিতে তাঁর কলেজের বন্ধুসহ তিনজন অপহরণ করেছিল, পরে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ । রবিবার আহমেদনগরে তাঁর মৃতদেহ পাওয়া যায়।’
(The above story first appeared on LatestLY on Apr 08, 2024 11:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

