Delhi Shocker: ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার সম্পত্তি ব্যবসায়ী

উত্তর দিল্লির বুরারি এলাকায় ফ্ল্যাট দেখতে গিয়ে গণধর্ষণের শিকার ৩০ বছর বয়সী এক মহিলা।

Delhi Shocker: ভাড়া বাড়ি খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী, গ্রেফতার সম্পত্তি ব্যবসায়ী
Rape Representational Image Photo Credit: File Image

নয়াদিল্লি: উত্তর দিল্লির বুরারি এলাকায় ভাড়া বাড়ি খুঁজছিলেন ৩০ বছর বয়সী এক মহিলা। সম্পত্তি ব্যবসায়ী ফ্ল্যাট দেখানোর নামে ওই মহিলাকে ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যান, তারপর আরও দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে মহিলাকে গণধর্ষণ (Gangraped) করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা গত রবিবার মহিলাকে একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়, যেখানে তারা তাঁকে নেশাজাতীয় দ্রব্য দিয়ে পান করায়। নির্যাতিতার জানিয়েছেন, তিনি ভাড়ায় থাকার জন্য একটি বাড়ি খুঁজছিলেন, এই বিষয়ে তিনি সম্পত্তি ব্যবসায়ী জিতেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফ্ল্যাটটি দেখতে গিয়ে তিনি ওই ব্যবসায়ীর দেওয়া জল খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। মহিলার অভিযোগ, অভিযুক্ত জিতেন্দ্র পানীয়তে কিছু নেশাদ্রব্য মিশিয়ে তাঁকে পান করায়। এরপর তাঁকে সেখানে ধর্ষণ করা হয়। আরও পড়ুন: Liquor Sale in Durga Puja: দুর্গা পুজোয় রাজ্যে রেকর্ড মদ বিক্রি, ‘ড্রাই ডে’ না থাকায় পাঁচ দিনে আয় ৬০০ কোটি

পুলিশ আরও জানিয়েছে, নির্যাতিতাকে অবিলম্বে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ৩০ অক্টোবর সিআরপিসির ১৬৪ ধারায় আদালতে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়। অভিযুক্ত জিতেন্দ্রকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ১লা নভেম্বর সংশ্লিষ্ট আদালতে পেশ করা হবে। ঘটনার আরও তদন্ত চলছে।

(The above story first appeared on LatestLY on Oct 31, 2023 01:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).