ভয়াবহ আগুনের গ্রাসে রাজধানীর শপিং মল, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন
ফের বড়সড় আগুনের গ্রাসের রাজধানী (National Capital)। দিল্লির নয়ডার এক শপিং মলে আগুন লাগল সোমবার। আগুন লাগার কারণ এখনও জান যায়নি। তবে শপিংমলটির পাঁচ তলাতেই প্রথমে আগুন লাগে, পরে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এদিকে সপ্তাহের কাজের দিন হলেও শপিং মলটিতে ভালরকম ভিড় ছিল। পাঁচ তলা থেকে ধোঁয়া বেরতে দেখেই শপিং মলের প্রতিটি শোরুম কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
দিল্লি, ২৬ আগস্ট: ফের বড়সড় আগুনের গ্রাসের রাজধানী (National Capital)। দিল্লির নয়ডার এক শপিং মলে আগুন লাগল সোমবার। আগুন লাগার কারণ এখনও জান যায়নি। তবে শপিংমলটির পাঁচ তলাতেই প্রথমে আগুন লাগে, পরে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। এদিকে সপ্তাহের কাজের দিন হলেও শপিং মলটিতে ভালরকম ভিড় ছিল। পাঁচ তলা থেকে ধোঁয়া বেরতে দেখেই শপিং মলের প্রতিটি শোরুম কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় শপিংমলে কেনাকাটা করতে আসা লোকজনদের নিরাপদে বাইর বের করে আনা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন চলে আসে। দমকলকর্মীরা এখন আগুন লাগানোর কাজ করে চলেছেন পুরোদমে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দিল্লির নয়ডার ২৫ নম্বর সেক্টরের স্পাইস মলে (Noida Sector 25A's Spice Mall)।
এদিকে ঘটনাস্থল পৌঁছেছেন দমকলের কর্মকর্তা থেকে শুরু করে দিল্লি পুলিশের কর্তাব্যক্তিরা। চলছে আগুন নেভানোর কাজ। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যতক্ষণ না আগুন নিভছে ততক্ষণ ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনও অস্পষ্ট ধারণা করাও সম্ভব নয়। গত সপ্তাহেই দিল্লির এইমসে (AIIMS) এমনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগলেও দমকল বাহিনী প্রথমে তা নিয়ন্ত্রণে আনতে পারেনি। পরে ৩৪টি দমকলের ইঞ্জিন একয়োগে জল ঢাললে ধীরে ধীরে লেলিহান শিখা নিভে যায়। সেই আগুনের কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। কারণ না জানা গেলেও আগুন লাগার আঁচ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষই প্রথমে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দমকলে খবর দিয়েছিল। তাই দীর্ঘক্ষণ ধরে পুড়লেও ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। আরও পড়ুন-ক্যুরিয়ারের পার্সেল খুলতেই ফনা তুলে গোখরো, কী হল তারপর?(দেখুন ভিডিও)
Fire breaks out in Noida Sector 25A's Spice Mall. Firefighting operations underway pic.twitter.com/JkalMawfLj
— ANI UP (@ANINewsUP) August 26, 2019
চলতি মাসেই দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে আগুন লেগে যায়। হাসপাতালের চার তলার একটি ঘরেই প্রথমে আগুন লাগে, পরে তা এদিক ওদিক ছড়িয়ে যায়। প্রাথমিক তদন্তে দমকলের তরফে জানানো হয়েছিল, চারতলার ওই ঘরের বাতানুকূল যন্ত্রের তেকেই এই আগুন লাগে। কোনওভাবে যন্ত্রটি শট সার্কিট হওয়াতেই এই বিপত্তি ঘটে।
(The above story first appeared on LatestLY on Aug 26, 2019 04:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

