Delhi: মেয়ের প্রেমে আপত্তি, প্রেমিককে খুনের অভিযোগ খোদ বাবার বিরুদ্ধে
প্রকাশ্য দিবালোকে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে কল্যাণ সিনেমাহলের কাছে মেয়ের প্রেমিককে খুনের অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে।
দিল্লি, ১৮ জুলাইঃ মেয়ের প্রেমের সম্পর্কে ঘোর আপত্তি ছিল পরিবারের। একাধিকবার বারণ করা সত্ত্বেও পরিবারের সকলের কথা উপেক্ষা করে সম্পর্ক চালিয়ে গিয়েছেন তরুণী। তাই শেষ পদক্ষেপ নিলেন বাবা। মেয়ের প্রেমিককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলেন তিনি। সেই পরিকল্পনা মাফিক দুই ছেলেকে সঙ্গে নিয়ে ছুরির কোপে খুন করেছেন ওই যুবককে।
প্রকাশ্য দিবালোকে উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদে কল্যাণ সিনেমাহলের কাছে মেয়ের প্রেমিককে খুনের অভিযোগ উঠেছে খোদ বাবার বিরুদ্ধে। খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিনেমাহল চত্বরে।
আরও পড়ুনঃ মুম্বই-নাসিক হাইওয়েতে দুর্ঘটনা, মৃত ৪ যাত্রী, দেখুন CCTV বন্দি দৃশ্য
মেয়ের প্রেমিককে খুন...
Delhi | A 25-year-old man, identified as Salman, was stabbed to death by his girlfriend's father, Manzoor, and her brothers - Mohsin and a minor. Preliminary enquiry has revealed that the girl’s family opposed their relationship. The incident occurred near Kalyan Cinema, Chauhan… pic.twitter.com/MpZkSkUWIk
— ANI (@ANI) July 18, 2023
ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সলমন। বয়স ২৫। সলমন হত্যায় অভিযুক্ত প্রেমিকার বাবা মঞ্জুর এবং তাঁর দুই ভাই পলাতক। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। অপরাধীদের যত দ্রুত সম্ভব খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলেই নিশ্চিত করেছেন দিল্লি পুলিশ।
(The above story first appeared on LatestLY on Jul 18, 2023 02:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

